ঢাকা ০২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
শিরোনাম :
চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় ডনের রিমান্ড আবেদনের শুনানি আজ নেপালে নিখোঁজ চার শতাধিক, বন্যার নেপথ্য কারণ জানালেন বিজ্ঞানীরা ফ্যাসিবাদ নির্মূলে নজরুলের গান শিক্ষার্থীদের প্রেরণা জুগিয়েছে: রিজভী চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ছয় জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা যে কোনো আন্দোলন-সংগ্রামে কাজী নজরুল ছিলেন প্রধান অনুপ্রেরণা: রিজভী আজ লালচে চাঁদ দেখা যাবে যেসব অঞ্চল থেকে নেপালে বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, নিখোঁজদের বড় অংশ বিদেশি পর্যটক মাদারীপুরে পরিত্যক্ত ঘরে হাতবোমা বিস্ফোরণ, ক্ষতিগ্রস্ত টিনশেড ঘর ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আজ তিন বছর পর ‘মহানগর ৩’-এর কাজ শুরুর ইঙ্গিত দিলেন আশফাক নিপুণ

ফ্যাসিবাদ নির্মূলে নজরুলের গান শিক্ষার্থীদের প্রেরণা জুগিয়েছে: রিজভী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৩১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • / 19

ছবি সংগৃহীত

২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের সময় ফ্যাসিবাদ নির্মূল করতে শিক্ষার্থীরা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গান গেয়ে রাজপথে নেমেছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে জাতীয় কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন রিজভী।

রুহুল কবির রিজভী বলেন, দেশকে ফ্যাসিবাদের হাত থেকে মুক্ত করতে গিয়ে শিক্ষার্থীরা নজরুলের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছিল। জাতীয় কবি কাজী নজরুলের গান কবিতা আমাদের নির্ভীক হতে শেখায়। নজরুলের চর্চা নতুন করে আবারও শুরু হয়েছে। আমাদের প্রতিটি পদক্ষেপে বিদ্রোহী কবি নজরুল ইসলাম অবিচ্ছেদ্য অংশ।

আরও পড়ুন  মাদক ও কিশোর গ্যাং নির্মূলে ‘জিরো টলারেন্স’: আমিনুল হক

রিজভী আরও বলেন, সাহিত্যের এমন কোনো শাখা নেই যেখানে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিচরণ করেননি। সমাজের বৈষম্যের বিরুদ্ধে তিনি সর্বদা সোচ্চার ছিলেন। তিনি শুধু সামাজিক অন্যায় নয়, বরং সকল ধরনের অন্যায়ের বিরুদ্ধে বিপ্লবের বাণী প্রচার করেছিলেন ।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, এমন প্রতিভা বাংলাভাষীদের মধ্যে খুব কমিই দেখা যায়। যখন আমরা জুলুমের মধ্যে পড়ি তখন আমাদের প্রতিবাদ করতে অনুপ্রেরণা জোগায় নজরুলের গান ও কবিতা। অন্যায় ও জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য নজরুলের গান ও কবিতা যুগের পর যুগ মানুষের মধ্যে অনুপ্রেরণা জুগিয়ে যাবে।

নিউজটি শেয়ার করুন

ফ্যাসিবাদ নির্মূলে নজরুলের গান শিক্ষার্থীদের প্রেরণা জুগিয়েছে: রিজভী

আপডেট সময় ০১:৩১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬