ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
নরসিংদীতে ছুরিকাঘাতে পিতাকে হত্যা, অভিযুক্ত ছেলে পলাতক নিখোঁজের চার দিন পর খালে বৃদ্ধার মরদেহ মাদক মামলার বিচার দ্রুত করতে ২২ ট্রাইব্যুনাল গঠন আমাদের বোমায় নারী-শিশু নিহত হচ্ছে, ট্রাম্পের সমালোচনায় মার্কিন কংগ্রেস সদস্য জনস্বার্থের প্রকল্পে নতুন অর্থের উৎস খুঁজছে সরকার: অর্থমন্ত্রী গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন, রাজপথে হুমকি নয়: রিজভী ‘যৌনাঙ্গ চুরি’র গুজবে আফ্রিকায় ৮০ জনের বেশি নিহত সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী ধর্মঘট প্রত্যাহার ভারতীয়দের, শনিবার থেকে হিলি বন্দরে বাণিজ্য শুরু জেন-জিদের পর এবার শিক্ষা সংস্কারের দাবিতে ভারতে জেন-আলফার বিক্ষোভ

অবৈধ অনুপ্রবেশের অভিযোগে পশ্চিমবঙ্গে ১৪ বাংলাদেশি গ্রেপ্তার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৪৪:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • / 145

ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে প্রবেশের অভিযোগে ১৪ জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার সন্ধ্যায় জলপাইগুড়ি রোড স্টেশনে নর্থ ইস্ট এক্সপ্রেস ট্রেনে তল্লাশি চালিয়ে রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরপিএফ) তাদের আটক করে। গোপন সূত্রে খবর পেয়ে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে পুরুষ ও নারীর পাশাপাশি শিশুও রয়েছে। জিজ্ঞাসাবাদে তারা ভারতে প্রবেশের কোনো বৈধ পাসপোর্ট বা প্রয়োজনীয় নথি দেখাতে ব্যর্থ হয়। তবে তাদের কাছ থেকে ভারতীয় আধার কার্ড ও প্যান কার্ড উদ্ধার করা হয়েছে, যা জাল বলে ধারণা করা হচ্ছে।
এ ছাড়াও তাদের কাছ থেকে মোবাইল ফোন ও গহনা জব্দ করা হয়েছে। বর্তমানে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন  লন্ডনে পাকিস্তান হাইকমিশনে ভাঙচুর: ভারতীয় বংশোদ্ভূত যুবক গ্রেপ্তার

নিউজটি শেয়ার করুন

অবৈধ অনুপ্রবেশের অভিযোগে পশ্চিমবঙ্গে ১৪ বাংলাদেশি গ্রেপ্তার

আপডেট সময় ১১:৪৪:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬