প্রধানমন্ত্রী যথাসময়ে ভারত সফর করবেন, নতুন আলোচনার দরকার নেই: দীনেশ ত্রিবেদী
- আপডেট সময় ০৪:১০:০৪ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
- / 23
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে নতুন করে আলোচনার প্রয়োজন নেই বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। প্রধানমন্ত্রী যথাসময়ে ভারত সফর করবেন বলেও জানান তিনি।
সোমবার (৭ সেপ্টেম্বর) পরিবেশ মন্ত্রণালয়ে পরিবেশমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টুর সঙ্গে বৈঠক করেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
দীনেশ ত্রিবেদী বলেন, অর্থনীতি ও বাণিজ্যিক ইস্যুর পাশাপাশি বাংলাদেশ ও ভারতের মধ্যে পরিবেশ নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। পরিবেশ সুরক্ষায় দুই দেশ একসঙ্গে কাজ করবে বলেও জানান তিনি।
বৈঠকে বাংলাদেশ ও ভারতের বাণিজ্যিক সম্পর্ক জোরালো বলে মন্তব্য করেন পরিবেশমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু।
তিনি বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক শক্তিশালী। প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক নিয়ে আলোচনা অব্যাহত থাকবে।
পরিবেশ সুরক্ষার ক্ষেত্রেও বাংলাদেশ ও ভারত একসঙ্গে কাজ করবে বলে জানান পরিবেশমন্ত্রী।























