ঢাকা ১০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

আমিনবাজারের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীনা কোম্পানি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:১৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • / 63

ছবি সংগৃহীত

ঢাকার আমিনবাজার ল্যান্ডফিলে জমা হওয়া বর্জ্য কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। একটি চীনা কোম্পানির বাস্তবায়নাধীন এ প্রকল্প চালু হলে বর্জ্য থেকে উৎপাদিত ৪২ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। আগামী ১৮ মাসের মধ্যে বিদ্যুৎ উৎপাদন করে গ্রিডে যুক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। ওই বৈঠকে প্রকল্পটি বাস্তবায়নে চীনের পক্ষ থেকে সম্মতি দেওয়া হয়।

বৈঠক শেষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম সাংবাদিকদের বলেন, আগামী দেড় বছরের মধ্যে চীনের পক্ষ থেকে জাতীয় গ্রিডে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ দেওয়া হবে। আমিনবাজারের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করে তা জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে বলে জানান তিনি।

আরও পড়ুন  শিল্পে গ্যাসসংকট, বিপর্যস্ত উৎপাদন: ব্যয়বৃদ্ধিতে ক্ষতির মুখে উদ্যোক্তারা

প্রতিমন্ত্রী জানান, প্রকল্প বাস্তবায়নে আনুষ্ঠানিক ত্রিপক্ষীয় চুক্তি আগামী ২ সেপ্টেম্বর চীনের বেইজিংয়ে স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। প্রকল্পটি নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে এরই মধ্যে সমঝোতা হয়েছে।

পরবর্তী ধাপে বিনিয়োগকারী ব্যাংক, সংশ্লিষ্ট কোম্পানি এবং বাংলাদেশের সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে চূড়ান্ত অর্থায়ন চুক্তি সম্পন্ন হবে বলে জানান প্রতিমন্ত্রী।

বৈঠকে বাংলাদেশে চীনের সহযোগিতায় অন্যান্য অবকাঠামো উন্নয়ন নিয়েও আলোচনা হয়। এর মধ্যে চট্টগ্রামের অর্থনৈতিক অঞ্চল এবং মোংলা বন্দরের উন্নয়ন প্রকল্পে চীনের আগ্রহের বিষয়টি উঠে আসে।

এ ছাড়া মোংলা বন্দরের উন্নয়নের সঙ্গে চট্টগ্রাম বন্দরের যোগাযোগ ও সংযোগ বাড়ানোর বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে।

বাংলাদেশ ও চীনের রাজনৈতিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়েও দুই পক্ষের মধ্যে মতবিনিময় হয়। দুই দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সফর ও যোগাযোগ বাড়ানোর বিষয়েও আগ্রহ প্রকাশ করা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

আমিনবাজারের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীনা কোম্পানি

আপডেট সময় ০৫:১৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

ঢাকার আমিনবাজার ল্যান্ডফিলে জমা হওয়া বর্জ্য কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। একটি চীনা কোম্পানির বাস্তবায়নাধীন এ প্রকল্প চালু হলে বর্জ্য থেকে উৎপাদিত ৪২ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। আগামী ১৮ মাসের মধ্যে বিদ্যুৎ উৎপাদন করে গ্রিডে যুক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। ওই বৈঠকে প্রকল্পটি বাস্তবায়নে চীনের পক্ষ থেকে সম্মতি দেওয়া হয়।

বৈঠক শেষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম সাংবাদিকদের বলেন, আগামী দেড় বছরের মধ্যে চীনের পক্ষ থেকে জাতীয় গ্রিডে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ দেওয়া হবে। আমিনবাজারের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করে তা জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে বলে জানান তিনি।

আরও পড়ুন  উৎপাদন ও বিনিয়োগবান্ধব ‘সৃজনশীল’ বাজেট: মির্জা ফখরুল