ঢাকা ১২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

কক্সবাজারে ট্রলারডুবি, নিহত ২

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৫৮:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • / 20

ছবি সংগৃহীত

কক্সবাজারের মহেশখালীর সোনাদিয়া চ্যানেলে ঝড়ের কবলে পড়ে ফিশিং ট্রলারডুবির ঘটনায় দুই জেলের মৃত্যু হয়েছে। নিখোঁজ চার জেলের মধ্যে সাইফুল ইসলাম ও আবুল ফয়েজের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন আরও দুই জেলে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোরে সোনাদিয়া চ্যানেলের পশ্চিমে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম।

আরও পড়ুন  গাজায় ইসরায়েলি হামলায় আরও ৬৯ জন নিহত, মৃতের সংখ্যা ছাড়াল ৬৪ হাজার

ওসি জানান, ভোর ৩টার দিকে ঝড়ের কবলে পড়ে ফিশিং ট্রলারটি ডুবে যায়। ট্রলারে থাকা কয়েকজন জেলে নিরাপদে উঠতে সক্ষম হলেও চারজন নিখোঁজ হন।

পরে নিখোঁজ জেলেদের মধ্যে সাইফুল ইসলাম ও আবুল ফয়েজের মরদেহ উদ্ধার করা হয়। তবে এখনও আরও দুই জেলে নিখোঁজ রয়েছেন বলে জানান ওসি আব্দুস সালাম।

নিউজটি শেয়ার করুন

কক্সবাজারে ট্রলারডুবি, নিহত ২

আপডেট সময় ১১:৫৮:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

কক্সবাজারের মহেশখালীর সোনাদিয়া চ্যানেলে ঝড়ের কবলে পড়ে ফিশিং ট্রলারডুবির ঘটনায় দুই জেলের মৃত্যু হয়েছে। নিখোঁজ চার জেলের মধ্যে সাইফুল ইসলাম ও আবুল ফয়েজের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন আরও দুই জেলে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোরে সোনাদিয়া চ্যানেলের পশ্চিমে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম।

আরও পড়ুন  যুক্তরাষ্ট্রে কার্গো বিমান দুর্ঘটনায় নিহত কমপক্ষে সাতজন