ঢাকা ০৮:২৬ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
শিরোনাম :
তথ্যমন্ত্রীর গ্ৰামের বাড়িতে ভাজা ইলিশ আর রসমালাইয়ের স্বাদে আপ্লুত মার্কিন রাষ্ট্রদূত প্রবাসী কার্ড চালুর লক্ষ্যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও জনতা ব্যাংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হাসপাতাল-ক্লিনিকের লাইসেন্স নবায়ন এখন দুই বছরে সৌদিতে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ঘুমের মধ্যে বিষধর সাপের ছোবল, সাপসহ হাসপাতালে নারী খুলনায় ছেলেকে খুঁজতে গিয়ে মাকে গুলি, হাসপাতালে ভর্তি এসএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু ১১ আগস্ট এসডিজি ভিলেজ পাইলট প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম প্রতিটি নাগরিককে একটি করে গাছ লাগানোর আহ্বান প্রতিমন্ত্রী হাবিবুর রশিদের

প্রধানমন্ত্রীকে ঘিরে ক্ষুদে শিক্ষার্থীদের উচ্ছ্বাস

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:২১:১৬ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
  • / 104

ছবি: সংগৃহীত

দেশের প্রাথমিক শিক্ষার্থীদের সবচেয়ে বড় ক্রীড়া আয়োজন বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের (বালক-বালিকা) চূড়ান্ত পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঘিরে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। তাকে কাছ থেকে দেখতে পেয়ে ক্ষুদে শিক্ষার্থীদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে রাজধানীর আর্মি স্টেডিয়াম।

শনিবার (২০ জুন) বিকেল ৪টার দিকে টুর্নামেন্টের ফাইনাল খেলা উপভোগ করতে আর্মি স্টেডিয়ামে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে তিনি ক্ষুদে শিক্ষার্থীদের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

আরও পড়ুন  দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রায় ৮ বছর পর সম্মুখ দেখা হলো মা-ছেলের।

পতাকা উত্তোলনের পর ফাইনালে অংশ নেওয়া বালক ও বালিকা দলের খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের জন্য মাঠ পরিদর্শনে যান প্রধানমন্ত্রী। এ সময় গ্যালারিতে উপস্থিত শিক্ষার্থী ও শিক্ষকরা তাকে স্বাগত জানান।

খেলোয়াড়দের সঙ্গে পরিচয়পর্ব শেষে প্রধানমন্ত্রী গ্যালারিতে থাকা শিক্ষার্থীদের দিকে এগিয়ে গেলে উপস্থিত শিশুদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। অনেক শিক্ষার্থী তাকে কাছ থেকে দেখার জন্য মাঠের দিকে ছুটে আসে।

শিশুদের এমন উচ্ছ্বসিত উপস্থিতির মধ্যেও প্রধানমন্ত্রী হাসিমুখে তাদের শুভেচ্ছার জবাব দেন। তিনি শিশুদের সঙ্গে হাত মেলান এবং তাদের অভিবাদন গ্রহণ করেন। এ সময় স্টেডিয়ামের পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

পরে প্রধানমন্ত্রী শিশুদের সঙ্গে নিয়ে মাঠের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করেন। একপর্যায়ে তিনি পশ্চিম পাশের রাইজারে উঠে গ্যালারিতে উপস্থিত দর্শকদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানের পরবর্তী পর্বে বেলুন উড়িয়ে বালিকাদের ফাইনাল ম্যাচের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে তিনি গ্যালারিতে বসে খেলা উপভোগ করেন।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

প্রধানমন্ত্রীকে ঘিরে ক্ষুদে শিক্ষার্থীদের উচ্ছ্বাস

আপডেট সময় ০৬:২১:১৬ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

দেশের প্রাথমিক শিক্ষার্থীদের সবচেয়ে বড় ক্রীড়া আয়োজন বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের (বালক-বালিকা) চূড়ান্ত পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঘিরে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। তাকে কাছ থেকে দেখতে পেয়ে ক্ষুদে শিক্ষার্থীদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে রাজধানীর আর্মি স্টেডিয়াম।

শনিবার (২০ জুন) বিকেল ৪টার দিকে টুর্নামেন্টের ফাইনাল খেলা উপভোগ করতে আর্মি স্টেডিয়ামে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে তিনি ক্ষুদে শিক্ষার্থীদের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

আরও পড়ুন  ৯ দিন পর ইনশাআল্লাহ বাংলাদেশের প্রধানমন্ত্রী ডা.শফিকুর রহমান: আমির হামজা