ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
শিরোনাম :
দুই গোলে পিছিয়ে থেকেও ভিয়ারিয়ালকে হারাল বার্সেলোনা নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থার ছবি প্রকাশ করল ইরান রাজধানীর হাজারীবাগে বাসায় গ্যাস বিস্ফোরণে নারী নিহত, আহত ২ টেকনাফে গ্রেনেড ও গুলি উদ্ধার, নিষ্ক্রিয় করল সেনাবাহিনী ৪ হাজার ডলারে বিক্রি হলো জর্জ ওয়াশিংটনের চুল ডিসেম্বরকে ঘিরে সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি বাজার চাহিদা বুঝে বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর দল করবেন বিএনপি, কথা বলবেন আ.লীগের মতো—তা হবে না: জহির উদ্দিন স্বপন বাংলাদেশে বিশ্বকাপের সেমিফাইনাল আয়োজনের চেষ্টায় তামিম শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক বিভাজন কাম্য নয়: ডেপুটি স্পিকার

গোপালগঞ্জে বিশৃঙ্খলায় জড়িতদের চিহ্নিত করা হয়েছে: প্রতিমন্ত্রী ফরিদুল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৪০:১২ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • / 43

ছবি: সংগৃহীত

বাগেরহাটের মোংলা ও রামপাল এলাকার যারা গোপালগঞ্জে গিয়ে বিশৃঙ্খলায় জড়িয়েছেন, তাঁদের চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। তিনি বলেন, নিষিদ্ধ দলকে বিএনপির কেউ সহযোগিতা করলে তাঁকে ছাড় দেওয়া হবে না।

শনিবার (২১ নভেম্বর) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলা পৌর ও উপজেলা বিএনপির আয়োজনে বিক্ষোভ মিছিল শেষে উপজেলা পরিষদ চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ ফরিদুল ইসলাম বলেন, মোংলা ও রামপালসহ দক্ষিণাঞ্চলের মানুষ ৫ আগস্টের পর থেকে শান্তিতে বসবাস করছিলেন। তাঁর অভিযোগ, আওয়ামী লীগের কিছু অতি উৎসাহী নেতাকর্মী নতুন করে নাশকতার পথ বেছে নিয়েছেন। প্রতিমন্ত্রীর দাবি, তাঁরা মনে করছেন, তাঁদের নেত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন এবং তাঁরা আবার ক্ষমতায় যাবেন। এ ধরনের স্বপ্ন থেকেই তাঁরা নতুন করে বিশৃঙ্খলা ও নাশকতা করছেন।

আরও পড়ুন  গোপালগঞ্জে হামলার প্রতিবাদে মশাল মিছিল ও দেশব্যাপী ব্লকেড কর্মসূচির ডাক এনসিপির

প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপনে বিমান ও হেলিকপ্টারে ভারতে আশ্রয় নিয়েছেন। গত কয়েক দিন ধরে গোপালগঞ্জে তাঁরা বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন। তিনি বলেন, তাঁরা ভেবেছিলেন, তাঁদের পাতা ফাঁদে বিএনপি পা দেবে। কিন্তু বিএনপি কোনো রক্তপাতের পথে যায়নি। যাঁরা এসব ঘটনার জন্য দায়ী, তাঁদের চিহ্নিত করা হয়েছে। পর্যায়ক্রমে তাঁদের আইনের আওতায় আনা হবে।

বিএনপির অভ্যন্তরীণ প্রসঙ্গে শেখ ফরিদুল ইসলাম বলেন, অতীতে বিএনপির অনেক নেতা ফ্যাসিস্টদের সঙ্গে আঁতাত করে রাজনীতি করেছেন। সেই সুযোগ আর দেওয়া হবে না। সুবিধাবাদী রাজনীতির দিন শেষ। দলের মধ্যে থাকা দালাল, ধান্ধাবাজ ও বাটপারদের কোনো প্রশ্রয় দেওয়া হবে না। তিনি বলেন, ‘আমরা চাই, কোনো মানুষ যেন আক্রান্ত না হয়। সবাই শান্তিপূর্ণভাবে বসবাস করুক।’

তিনি আরও বলেন, একবার যাঁরা পালিয়ে যান, তাঁরা আর কখনো জনগণের মাঝে আসতে পারেন না। বিএনপি কখনো পালিয়ে যায়নি। ১৭ বছর ধরে নির্যাতন, গুম-খুন উপেক্ষা করে দলটি রাজপথে ছিল। বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে, কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেনি। বিগত সরকার তাদের নাশকতামূলক কর্মকাণ্ডের কারণে দলটিকে নিষিদ্ধ করেছে। প্রতিমন্ত্রীর ভাষ্য, ফ্যাসিস্টের দোসররাই বারবার লাশের রাজনীতি করেছেন।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে প্রতিমন্ত্রীর নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এতে বিএনপির কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। দুর্যোগপূর্ণ আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে প্রতিমন্ত্রীসহ নারী-পুরুষ নেতাকর্মীরা মিছিলে অংশ নেন।

সমাবেশে আরও বক্তব্য দেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার ও সাধারণ সম্পাদক আবু হোসেন পনি।

নিউজটি শেয়ার করুন

গোপালগঞ্জে বিশৃঙ্খলায় জড়িতদের চিহ্নিত করা হয়েছে: প্রতিমন্ত্রী ফরিদুল

আপডেট সময় ০৬:৪০:১২ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬