ঢাকা ০৮:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
শিরোনাম :
কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ট্রাম্পের ক্ষোভ বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ চলমান: স্বরাষ্ট্রমন্ত্রী ‎যুক্তরাষ্ট্র-ইরানকে সংলাপে ফেরার আহ্বান চীন ও পাকিস্তানের সংবিধান সংশোধন চাই, সংস্কারের কথা কখনও বলিনি: মির্জা ফখরুল ‎পুনর্বাসন শেষ না হওয়া পর্যন্ত বন্যার্তদের পাশে থাকবে সরকার: অর্থমন্ত্রী ফকল্যান্ড ইস্যুতে আর্জেন্টিনাকে গুনতে হতে পারে জরিমানা টানা ষষ্ঠ দিনে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত বনভোজন শেষে ফেরার পথে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ ট্রাম্পের বাংলাদেশকে শুভকামনা জানালেন আর্জেন্টিনার সাবেক অধিনায়ক

ভারতের ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে বড় চমক, বাদ শুভমান গিল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:০৯:২৪ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
  • / 1138

ছবি সংগৃহীত

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে বড় বার্তা দিল ভারতীয় নির্বাচকরা। সহ-অধিনায়ক শুভমান গিলকে দলে না রেখে নতুন ভারসাম্যের দিকে এগোনোর ইঙ্গিত দেওয়া হয়েছে। একই সঙ্গে জায়গা হয়নি জিতেশ শর্মারও। বিপরীতে রিঙ্কু সিং ও ঈশান কিশানের ওপর আস্থা রেখেছে দল ব্যবস্থাপনা। অলরাউন্ডার অক্ষর প্যাটেলকে দেওয়া হয়েছে সহ-অধিনায়কের দায়িত্ব।

এই ঘোষিত দলই আসন্ন নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। ফলে বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি ও শক্তি যাচাইয়ের গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবেই সিরিজটিকে দেখা হচ্ছে।

আরও পড়ুন  ভারতের স্থলবন্দরে ৯ প্রকার বাংলাদেশি পণ্যের আমদানিতে নিষেধাজ্ঞা জারি

বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে ২০২৬ বিশ্বকাপে অংশ নেবে ভারত। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শিরোপা জিতেছিল তারা। সেই সাফল্য ধরে রাখার লক্ষ্যেই অভিজ্ঞতা ও আগ্রাসী ম্যাচ-ফিনিশারের সমন্বয়ে দল সাজানো হয়েছে।

সূর্যকুমার যাদবের নেতৃত্বে দলে রয়েছেন তরুণ ব্যাটার অভিষেক শর্মা ও তিলক ভার্মা, অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ও শিভম দুবে। বোলিং আক্রমণে নেতৃত্ব দেবেন জসপ্রিত বুমরাহ। তাঁর সঙ্গে আছেন অর্শদীপ সিং ও হর্ষিত রানা। স্পিন বিভাগে দলে রাখা হয়েছে কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তীর মতো কার্যকর বোলার। উইকেটকিপিংয়ের দায়িত্ব পালন করবেন সঞ্জু স্যামসন ও ঈশান কিশান।

সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিভম দুবে, অক্ষর প্যাটেল (সহ-অধিনায়ক), রিঙ্কু সিং, জসপ্রিত বুমরাহ, হর্ষিত রানা, অর্শদীপ সিং, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তি, ওয়াশিংটন সুন্দর, ঈশান কিশান (উইকেটকিপার)।

নিউজটি শেয়ার করুন

ভারতের ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে বড় চমক, বাদ শুভমান গিল

আপডেট সময় ০৬:০৯:২৪ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে বড় বার্তা দিল ভারতীয় নির্বাচকরা। সহ-অধিনায়ক শুভমান গিলকে দলে না রেখে নতুন ভারসাম্যের দিকে এগোনোর ইঙ্গিত দেওয়া হয়েছে। একই সঙ্গে জায়গা হয়নি জিতেশ শর্মারও। বিপরীতে রিঙ্কু সিং ও ঈশান কিশানের ওপর আস্থা রেখেছে দল ব্যবস্থাপনা। অলরাউন্ডার অক্ষর প্যাটেলকে দেওয়া হয়েছে সহ-অধিনায়কের দায়িত্ব।

এই ঘোষিত দলই আসন্ন নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। ফলে বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি ও শক্তি যাচাইয়ের গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবেই সিরিজটিকে দেখা হচ্ছে।

আরও পড়ুন  বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিবাচক উন্নতি, ভারত নিয়ে মিশ্র প্রতিক্রিয়া