ঢাকা ১০:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
শিরোনাম :
সাদিক কায়েমের বাড়িতে বিএনপি-জামায়াতের দুই এমপি পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ডের সভা আজ বিমানবন্দর থেকে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার আজ প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠক শেরপুরে রাইস কুকারে রান্নার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু চট্টগ্রামে পুলিশের পিকআপ চুরির ঘটনায় এসআইসহ ৪ পুলিশ সদস্য বরখাস্ত নারায়ণগঞ্জে গোয়েন্দা তথ্য সংগ্রহে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহত দুই গোলে পিছিয়ে থেকেও ভিয়ারিয়ালকে হারাল বার্সেলোনা নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থার ছবি প্রকাশ করল ইরান রাজধানীর হাজারীবাগে বাসায় গ্যাস বিস্ফোরণে নারী নিহত, আহত ২

সাদিক কায়েমের বাড়িতে বিএনপি-জামায়াতের দুই এমপি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৩৩:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • / 15

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি মো. আবু সাদিক কায়েমের খাগড়াছড়ি সদরের পৈতৃক বাসভবনে অগ্নিসংযোগের চেষ্টার ঘটনায় সমবেদনা জানিয়েছেন বিএনপি ও জামায়াতের দুই সংসদ সদস্য। দুজনই ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের আইনের আওতায় আনার দাবি করেছেন।

রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সাদিক কায়েমের বাসায় যান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও খাগড়াছড়ির সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়া এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।

এ সময় তাঁরা সাদিক কায়েমের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং ঘটনার বিষয়ে খোঁজখবর নেন। পরিদর্শনকালে দুই সংসদ সদস্যই অগ্নিসংযোগের চেষ্টার ঘটনার নিন্দা জানান।

আরও পড়ুন  সব ধর্মের মানুষের মিলিত চেষ্টায় নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জামায়াত আমিরের

শাহজাহান চৌধুরী বলেন, দেশে শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে এ ধরনের সন্ত্রাস, সহিংসতা ও নৈরাজ্যের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে। অপরাধীদের রাজনৈতিক পরিচয় যা-ই হোক, তাঁদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি ও অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জনগণকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বানও জানান তিনি।

আব্দুল ওয়াদুদ ভূঁইয়া বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ এ দেশের মানুষকে মারতে মারতে পালিয়ে গেছে। আবার মানুষ হত্যা করে, জানমালের ক্ষতি করে তারা দেশে ফিরে আসতে চায়, যা কখনো সম্ভব নয়। তাঁর দাবি, অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের প্রশাসন ইতিমধ্যে শনাক্ত করেছে। খুব শিগগিরই তাঁদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

দুই সংসদ সদস্য সাদিক কায়েম ও তাঁর পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা।

নিউজটি শেয়ার করুন

সাদিক কায়েমের বাড়িতে বিএনপি-জামায়াতের দুই এমপি

আপডেট সময় ১০:৩৩:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি মো. আবু সাদিক কায়েমের খাগড়াছড়ি সদরের পৈতৃক বাসভবনে অগ্নিসংযোগের চেষ্টার ঘটনায় সমবেদনা জানিয়েছেন বিএনপি ও জামায়াতের দুই সংসদ সদস্য। দুজনই ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের আইনের আওতায় আনার দাবি করেছেন।

রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সাদিক কায়েমের বাসায় যান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও খাগড়াছড়ির সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়া এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।

এ সময় তাঁরা সাদিক কায়েমের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং ঘটনার বিষয়ে খোঁজখবর নেন। পরিদর্শনকালে দুই সংসদ সদস্যই অগ্নিসংযোগের চেষ্টার ঘটনার নিন্দা জানান।

আরও পড়ুন  জামায়াত দেশকে অশান্ত করার চেষ্টা করছে: রাশেদ খাঁন