ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬
শিরোনাম :
নির্বাচনের আগে যেভাবে একসঙ্গে কাজ করেছি, দেশ গঠনেও থাকতে হবে: প্রধানমন্ত্রী ‘২৯ বছর বয়সেই রাষ্ট্রক্ষমতা দখলের জন্য ব্যাকুল কেউ কেউ’: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী সালমান শাহ হ/ত্যা মা/ম/লায় গ্রে/প্তার ডনকে কারাগারে পাঠানোর আদেশ কলকাতায় মমতার গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল, অল্পের জন্য রক্ষা পাওয়ার দাবি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চু*রির মা*ম*লায় তদন্ত প্রতিবেদন ৯৭ বার পেছাল হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ করতে বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী সালমান শাহ হ/ত্যা মা*ম*লা, ডন আ*টক সাতক্ষীরায় ছাত্রদলের ১০ নেতাকর্মীকে পি*টি*য়ে হাসপাতালে পাঠাল নি/ষি/দ্ধ ছাত্রলীগ ‘বিভ্রান্ত করে জনগণের শান্তি নষ্ট করবেন না’: প্রধানমন্ত্রী চাঁদপুরে হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, সিভিল সার্জনকে বদলির নির্দেশ

সাংসদ পদ ছেড়ে বিজেপি নেতার বাসায় কোয়েল? নতুন জল্পনা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৩১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • / 42

ছবি: সংগৃহীত

‎ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন আলোচনা তৈরি করেছেন টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। রাজ্যসভার সদস্য পদ থেকে পদত্যাগের পরই তাকে ভারতের কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী ও পশ্চিমবঙ্গে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদবের বাসভবনে দেখা গেছে। এ ঘটনাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা জল্পনা।

‎ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বুধবার (১৫ জুলাই) বিকেল পর্যন্ত রাজ্যসভার সরকারি ওয়েবসাইটে তৃণমূল কংগ্রেসের সাংসদ হিসেবে কোয়েল মল্লিকের নাম থাকলেও বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল থেকে তা আর দেখা যায়নি। দীর্ঘদিন দেশের বাইরে থাকায় পদত্যাগ-সংক্রান্ত আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হতে কিছুটা সময় লেগেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

‎সাংসদ পদ ছাড়ার পর দিল্লির মতিলাল নেহরু রোডে ভূপেন্দ্র যাদবের বাসভবনে কোয়েলের উপস্থিতির ছবি প্রকাশ্যে আসে। এরপর থেকেই রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে ধারণা করা হচ্ছে, তিনি শিগগিরই আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দিতে পারেন। তবে এ বিষয়ে কোয়েল বা সংশ্লিষ্ট কোনো পক্ষ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

‎কোয়েলের পদত্যাগের ফলে রাজ্যসভার শূন্য হওয়া আসন নিয়েও রাজনৈতিক মহলে নানা আলোচনা চলছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, তৃণমূল কংগ্রেস ছাড়ার পর তিনি যদি বিজেপিতে যোগ দেন, তাহলে দলটি তাকে ওই আসনে পুনরায় প্রার্থী করতে পারে। অতীতেও রাজনৈতিক দলবদলের পর উপনির্বাচনের মাধ্যমে শূন্য আসন পূরণের নজির রয়েছে।

‎রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নেওয়ার সময় কোয়েল মল্লিক বলেছিলেন, দেশের ও মানুষের সেবার সুযোগ পাওয়াকে তিনি নিজের জন্য বড় সৌভাগ্য মনে করেন এবং এ দায়িত্বকে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখেন।

‎এদিকে, কোয়েলের রাজনীতিতে যোগ দেওয়ার সময় তার বাবা ও অভিনেতা রঞ্জিত মল্লিক বলেছিলেন, কোয়েল যথেষ্ট পরিণত এবং বিচক্ষণ। তিনি আশা প্রকাশ করেছিলেন, তার মেয়ে সততার সঙ্গে মানুষের কল্যাণে কাজ করবেন।

‎তৃণমূল কংগ্রেসের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে কোয়েল মল্লিক শেষ পর্যন্ত বিজেপিতে যোগ দেবেন, নাকি রাজনীতি থেকে দূরত্ব বজায় রাখবেন—সেটি এখনো স্পষ্ট নয়। তবে তার পদত্যাগ এবং পরবর্তী বৈঠক পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

সাংসদ পদ ছেড়ে বিজেপি নেতার বাসায় কোয়েল? নতুন জল্পনা

আপডেট সময় ০৭:৩১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬