ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

স্বাস্থ্য সেবায় বিজ্ঞান সুরক্ষিত সকল প্রাণ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৩৪:১৮ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • / 115

ছবি: সংগৃহীত

‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’, প্রতিপাদ্যে
বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

বিজ্ঞানভিত্তিক আধুনিক চিকিৎসা ও জননিরাপত্তার অঙ্গীকার নিয়ে গতকাল মঙ্গলবার (৭ এপ্রিল) দেশজুড়ে উদযাপিত হয়েছে বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত মূল সুরের সঙ্গে সংগতি রেখে বাংলাদেশে এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’।

আরও পড়ুন  মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি

দিবসটির গুরুত্ব তুলে ধরতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়।
স্বাস্থ্য সেবা এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত।

সভায় দেশের স্বাস্থ্য খাতের বর্তমান অগ্রগতি এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় দিকনির্দেশনামূলক বক্তব্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন এবং বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. এফ. এম. সিদ্দিকী।
বক্তারা উন্নত ও বৈজ্ঞানিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে প্রতিটি নাগরিকের সুস্বাস্থ্য নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে স্বাস্থ্য খাতের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

স্বাস্থ্য সেবায় বিজ্ঞান সুরক্ষিত সকল প্রাণ

আপডেট সময় ০৬:৩৪:১৮ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬

‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’, প্রতিপাদ্যে
বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

বিজ্ঞানভিত্তিক আধুনিক চিকিৎসা ও জননিরাপত্তার অঙ্গীকার নিয়ে গতকাল মঙ্গলবার (৭ এপ্রিল) দেশজুড়ে উদযাপিত হয়েছে বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত মূল সুরের সঙ্গে সংগতি রেখে বাংলাদেশে এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’।

আরও পড়ুন  খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপন নিয়ে নতুন সিদ্ধান্ত