ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
শিরোনাম :
শেরপুরে রাইস কুকারে রান্নার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু চট্টগ্রামে পুলিশের পিকআপ চুরির ঘটনায় এসআইসহ ৪ পুলিশ সদস্য বরখাস্ত নারায়ণগঞ্জে গোয়েন্দা তথ্য সংগ্রহে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহত দুই গোলে পিছিয়ে থেকেও ভিয়ারিয়ালকে হারাল বার্সেলোনা নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থার ছবি প্রকাশ করল ইরান রাজধানীর হাজারীবাগে বাসায় গ্যাস বিস্ফোরণে নারী নিহত, আহত ২ টেকনাফে গ্রেনেড ও গুলি উদ্ধার, নিষ্ক্রিয় করল সেনাবাহিনী ৪ হাজার ডলারে বিক্রি হলো জর্জ ওয়াশিংটনের চুল ডিসেম্বরকে ঘিরে সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি বাজার চাহিদা বুঝে বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর

চিকিৎসার জন্য ব্যাংককের যাচ্ছেন মির্জা ফখরুল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:১৯:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
  • / 1009

ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে চোখের চিকিৎসার জন্য যাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (১৩ আগস্ট) বেলা সোয়া ১১টায় থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। সঙ্গে তার স্ত্রী রাহাত আরা বেগম আছেন।

আরও পড়ুন  নতুন নির্বাচিত সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় চীন: মির্জা ফখরুল

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, চিকিৎসকদের পরামর্শে ফলোআপের জন্য মির্জা ফখরুল আবারও ব্যাংককের রুটনিন আই হাসপাতালে যাচ্ছেন। এর আগে গত ১৪ মে একই হাসপাতালে তাঁর রেটিনায় অস্ত্রোপচার করা হয়।

ব্যাংকক যাওয়ার আগে গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন ফখরুল। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য খন্দকার মোশাররফ হোসেনও উপস্থিত ছিলেন। পাশাপাশি তখন তাঁরা খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবরও নেন।

নিউজটি শেয়ার করুন

চিকিৎসার জন্য ব্যাংককের যাচ্ছেন মির্জা ফখরুল

আপডেট সময় ১১:১৯:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে চোখের চিকিৎসার জন্য যাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (১৩ আগস্ট) বেলা সোয়া ১১টায় থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। সঙ্গে তার স্ত্রী রাহাত আরা বেগম আছেন।

আরও পড়ুন  ১৮ কোটি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত, নেই কোনো ঘাটতি: মির্জা ফখরুল