ঢাকা ১১:১৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
শিরোনাম :
রাজধানীর হাজারীবাগে বাসায় গ্যাস বিস্ফোরণে নারী নিহত, আহত ২ টেকনাফে গ্রেনেড ও গুলি উদ্ধার, নিষ্ক্রিয় করল সেনাবাহিনী ৪ হাজার ডলারে বিক্রি হলো জর্জ ওয়াশিংটনের চুল ডিসেম্বরকে ঘিরে সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি বাজার চাহিদা বুঝে বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর দল করবেন বিএনপি, কথা বলবেন আ.লীগের মতো—তা হবে না: জহির উদ্দিন স্বপন বাংলাদেশে বিশ্বকাপের সেমিফাইনাল আয়োজনের চেষ্টায় তামিম শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক বিভাজন কাম্য নয়: ডেপুটি স্পিকার পৃথিবীর চারপাশে ঘুরছে ২ মিটারের ‘খুদে চাঁদ’ দল হিসেবে আওয়ামী লীগের বিচারে দেশজুড়ে তদন্ত চলছে: প্রসিকিউটর তামিম

রাজধানীর হাজারীবাগে বাসায় গ্যাস বিস্ফোরণে নারী নিহত, আহত ২

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৫৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • / 17

ছবি সংগৃহীত

রাজধানীর হাজারীবাগের বটতলা এলাকায় একটি আবাসিক ভবনে গ্যাস লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে পারভিন বেগম (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় তার মেয়ে ফাতেমা আক্তার উর্মি (২১) এবং খালাতো বোন ফরিদা বেগম (৫০) আহত হয়েছেন।

রোববার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে বটতলা মাজার সংলগ্ন এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

আরও পড়ুন  চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণ: দগ্ধ ৯ জনের অবস্থা আশঙ্কাজনক

দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়; বর্তমানে উর্মি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং দগ্ধ ফরিদা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিস্ফোরণের তীব্রতায় ঘটনাস্থলেই পারভিনের মৃত্যু হয় এবং আরও দুজন আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জমে থাকা গ্যাস লিকেজ থেকেই বিস্ফোরণটি ঘটেছে। তবে প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে।

হাসপাতালে চিকিৎসাধীন আহত ফাতেমা আক্তার উর্মি জানান, তারা বটতলা এলাকার একটি ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় ভাড়া থাকেন। বিস্ফোরণের সময় তিনি ঘুমিয়ে ছিলেন এবং প্রচণ্ড শব্দে তার ঘুম ভেঙে যায়। রুম থেকে বেরিয়ে তিনি দেখেন বিস্ফোরণের ধাক্কায় ঘরের দেয়াল ও জানালার কাচ ভেঙে চুরমার হয়ে গেছে।

উর্মির ভাষ্যমতে, ঘটনার ঠিক আগমুহূর্তে বাসার ভেতরে কেউ একজন ব্লেন্ডার মেশিন চালু করেছিলেন, আর এরপরই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। তবে বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে তিনি নিশ্চিত নন।

এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান জানান, বিস্ফোরণে গুরুতর দগ্ধ ও আহত হওয়া ফরিদা বেগমকে বার্ন ইউনিটে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। অপরদিকে, কপালে আঘাত পাওয়া উর্মিকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

রাজধানীর হাজারীবাগে বাসায় গ্যাস বিস্ফোরণে নারী নিহত, আহত ২

আপডেট সময় ১০:৫৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬

রাজধানীর হাজারীবাগের বটতলা এলাকায় একটি আবাসিক ভবনে গ্যাস লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে পারভিন বেগম (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় তার মেয়ে ফাতেমা আক্তার উর্মি (২১) এবং খালাতো বোন ফরিদা বেগম (৫০) আহত হয়েছেন।

রোববার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে বটতলা মাজার সংলগ্ন এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

আরও পড়ুন  গ্যাস লিকের বিস্ফোরণ, বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূর মৃত্যু