ঢাকা ১১:১৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
শিরোনাম :
রাজধানীর হাজারীবাগে বাসায় গ্যাস বিস্ফোরণে নারী নিহত, আহত ২ টেকনাফে গ্রেনেড ও গুলি উদ্ধার, নিষ্ক্রিয় করল সেনাবাহিনী ৪ হাজার ডলারে বিক্রি হলো জর্জ ওয়াশিংটনের চুল ডিসেম্বরকে ঘিরে সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি বাজার চাহিদা বুঝে বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর দল করবেন বিএনপি, কথা বলবেন আ.লীগের মতো—তা হবে না: জহির উদ্দিন স্বপন বাংলাদেশে বিশ্বকাপের সেমিফাইনাল আয়োজনের চেষ্টায় তামিম শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক বিভাজন কাম্য নয়: ডেপুটি স্পিকার পৃথিবীর চারপাশে ঘুরছে ২ মিটারের ‘খুদে চাঁদ’ দল হিসেবে আওয়ামী লীগের বিচারে দেশজুড়ে তদন্ত চলছে: প্রসিকিউটর তামিম

টেকনাফে গ্রেনেড ও গুলি উদ্ধার, নিষ্ক্রিয় করল সেনাবাহিনী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৪৯:২৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • / 21

ছবি সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ১৩টি গ্রেনেড, মেশিনগানের (এমজি) ৭৬ রাউন্ড গুলি এবং একটি খালি ম্যাগাজিন উদ্ধার করেছে র‌্যাব-১৫ (এসআরবি-১৫)। জব্দ করা গ্রেনেডগুলো ঝুঁকিপূর্ণ হওয়ায় আদালতের অনুমতি সাপেক্ষে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ দলের মাধ্যমে নিরাপদে ধ্বংস করা হয়েছে।

রোববার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব-১৫-এর সহকারী পরিচালক আ ম ফারুক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুন  সেনাবাহিনীর ৫০ শতাংশ সদস্যকে মাঠ থেকে সরিয়ে নেওয়া হবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটির পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকার তালিকাভুক্ত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী মোহাম্মদ আয়াজ ওরফে রুবেল (২৭) তার সহযোগীদের নিয়ে মাদক লেনদেনের উদ্দেশ্যে অবস্থান করছেন। তারা রোহিঙ্গা ক্যাম্প-২৭-এর সি ব্লকের (সি১২ উপব্লক) পাশের নেচার পার্কের লাল গেটের সামনে একটি ব্যাটারিচালিত ইজিবাইকে অবস্থান করছিলেন।

ওই তথ্যের সূত্র ধরে গত ২০ নভেম্বর রাতে র‌্যাব-১৫-এর টেকনাফ ক্যাম্পের (সিপিসি-১) একটি আভিযানিক দল এলাকাটিতে অভিযান পরিচালনা করে। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বুঝতে পেরে মূল হোতা রুবেলসহ অজ্ঞাতপরিচয় আরও তিন-চারজন দুর্বৃত্ত ইজিবাইকের পেছনের আসনে একটি পুরোনো সাদা প্লাস্টিকের বস্তা ফেলে দ্রুত সটকে পড়ে। পরবর্তীতে স্থানীয় সাক্ষীদের সামনে ওই বস্তা ও ইজিবাইক তল্লাশি করে বিস্ফোরক ও গোলাবারুদগুলো জব্দ করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র ও বিস্ফোরকের তালিকায় রয়েছে— ৭টি সাধারণ গ্রেনেড, ৬টি এজিএল গ্রেনেড, দুটি পাত্রে (একটিতে ৫০টি ও অন্যটিতে ২৬টি) রাখা মোট ৭৬ রাউন্ড এমজি গুলি, একটি খালি ম্যাগাজিন এবং ব্যবহৃত পুরোনো ইজিবাইকটি। তবে গ্রেনেডগুলোর গায়ে থাকা মডেল ও লট নম্বর অস্পষ্ট ছিল।

র‌্যাব-১৫ আরও জানায়, জব্দকৃত গ্রেনেডগুলো অত্যন্ত বিপজ্জনক অবস্থায় থাকায় সেগুলো ধ্বংসের অনুমতি চেয়ে আদালতে আবেদন করা হয়। এর পরিপ্রেক্ষিতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেনানিবাসের জেনারেল স্টাফ (জিএস) শাখাকে গ্রেনেডগুলো নিষ্ক্রিয় করার নির্দেশ দেন। আদালতের নির্দেশনা অনুযায়ী ১০ পদাতিক ডিভিশনের জিএস শাখার বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট টেকনাফের শীলখালী এয়ার ডিফেন্স ফায়ারিং রেঞ্জে নিয়ে গ্রেনেডগুলো সফলভাবে ধ্বংস করে।

এ ঘটনায় পালিয়ে যাওয়া অভিযুক্তদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

টেকনাফে গ্রেনেড ও গুলি উদ্ধার, নিষ্ক্রিয় করল সেনাবাহিনী

আপডেট সময় ১০:৪৯:২৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ১৩টি গ্রেনেড, মেশিনগানের (এমজি) ৭৬ রাউন্ড গুলি এবং একটি খালি ম্যাগাজিন উদ্ধার করেছে র‌্যাব-১৫ (এসআরবি-১৫)। জব্দ করা গ্রেনেডগুলো ঝুঁকিপূর্ণ হওয়ায় আদালতের অনুমতি সাপেক্ষে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ দলের মাধ্যমে নিরাপদে ধ্বংস করা হয়েছে।

রোববার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব-১৫-এর সহকারী পরিচালক আ ম ফারুক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুন  টেকনাফে ৩ লাখ টাকার মাছসহ অবৈধ ট্রলিং বোট জব্দ, জরিমানা ৬.৬৩ লাখ টাকা