ঢাকা ০২:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
শিরোনাম :
চট্টগ্রামে পুলিশের পিকআপ চুরির ঘটনায় এসআইসহ ৪ পুলিশ সদস্য বরখাস্ত নারায়ণগঞ্জে গোয়েন্দা তথ্য সংগ্রহে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহত দুই গোলে পিছিয়ে থেকেও ভিয়ারিয়ালকে হারাল বার্সেলোনা নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থার ছবি প্রকাশ করল ইরান রাজধানীর হাজারীবাগে বাসায় গ্যাস বিস্ফোরণে নারী নিহত, আহত ২ টেকনাফে গ্রেনেড ও গুলি উদ্ধার, নিষ্ক্রিয় করল সেনাবাহিনী ৪ হাজার ডলারে বিক্রি হলো জর্জ ওয়াশিংটনের চুল ডিসেম্বরকে ঘিরে সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি বাজার চাহিদা বুঝে বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর দল করবেন বিএনপি, কথা বলবেন আ.লীগের মতো—তা হবে না: জহির উদ্দিন স্বপন

চট্টগ্রামে পুলিশের পিকআপ চুরির ঘটনায় এসআইসহ ৪ পুলিশ সদস্য বরখাস্ত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৩১:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • / 17

ছবি সংগৃহীত

চট্টগ্রামে পুলিশের টহল পিকআপ চুরির ঘটনায় কর্তব্যে অবহেলার অভিযোগে এক উপ-পরিদর্শকসহ (এসআই) চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। চুরির সময় ওই পিকআপের দায়িত্বে থাকা সদস্যদের বিরুদ্ধে এই শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।

রোববার (২২ নভেম্বর) সিএমপির পক্ষ থেকে জারি করা এক অফিস আদেশে তাদের সাময়িক বরখাস্তের বিষয়টি কার্যকর করা হয়।

আরও পড়ুন  সারাদেশে পুলিশের অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১,৭৮৭ জন

সিএমপির জনসংযোগ শাখার সহকারী পুলিশ কমিশনার আমিনুর রশিদ এ তথ্য নিশ্চিত করে জানান, দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগে চারজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং তদন্ত প্রতিবেদন পাওয়ার পর তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঘটনার বিবরণে জানা যায়, গত ১৮ নভেম্বর দুপুর পৌনে ৩টার দিকে নগরের হালিশহর থানার ছোটপুল এলাকায় জেলা পুলিশ লাইন্সের সামনের সড়ক থেকে পুলিশের পিকআপটি চুরি হয়ে যায়। ওই সময় টহল দলের তিন পুলিশ সদস্য ও গাড়িচালক পিকআপটি রেখে পাশের একটি খাবারের দোকানে গিয়েছিলেন। মিনিট দশেক পর ফিরে এসে তারা দেখেন, নির্ধারিত স্থানে গাড়িটি নেই।

পুলিশ সূত্র বলছে, এসআই দেলোয়ার হোসেনের নেতৃত্বে দুজন কনস্টেবল ওই টহল টিমে ছিলেন। তারা জেলা পুলিশ লাইন্সের ফটক লাগোয়া পুনাক ক্যান্টিনের সামনে গাড়িটি দাঁড় করিয়ে খাবার খেতে যান। চুরির পর পুলিশ ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি ডুপ্লিকেট বা নকল চাবি দিয়ে পিকআপটি স্টার্ট দিয়ে দ্রুত এলাকা ছেড়ে চলে যায়।

চুরির আনুমানিক তিন ঘণ্টা পর সন্ধ্যা ৬টার দিকে দক্ষিণ চট্টগ্রামের কর্ণফুলীর ফকিরনিরহাট এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় পিকআপটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. রুবেল নামের এক ব্যক্তিকে সেদিন রাতেই নগরের ডবলমুরিং থানার দেওয়ানহাট এলাকা থেকে আটক করে পুলিশ।

চুরির আগের সিসিটিভি ফুটেজে সন্দেহভাজনদের তৎপরতাও ধরা পড়ে। ফুটেজ অনুযায়ী, মোটরসাইকেলে করে দুজন ব্যক্তি এসে পিকআপটির চারপাশ পর্যবেক্ষণ করেন। একপর্যায়ে মোটরসাইকেল আরোহীর সঙ্গে রুবেলকে প্রায় সাত সেকেন্ড কথা বলতে দেখা যায়, যার কিছুক্ষণ পরই রুবেল পিকআপটি নিয়ে সরে যান।

পুলিশ জানায়, পিকআপটি চুরির পর পুলিশের গাড়ি পরিচয় দিয়ে একটি নির্ধারিত পাম্প থেকে ২৮ লিটার জ্বালানি তেল বিনামূল্যে সংগ্রহ করেন রুবেল। পরবর্তীতে গাড়িতে কারিগরি ত্রুটি দেখা দিলে সেটি মেরামতের উদ্দেশ্যে একটি গ্যারেজে নেওয়া হয়।

দায়িত্বে অবহেলার কারণে এসআই দেলোয়ার হোসেন ও চালক আক্তারসহ চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। যদিও উদ্ধারকৃত পিকআপটি এখনো হালিশহর থানার টহল ও অন্যান্য দায়িত্ব পালনে ব্যবহৃত হচ্ছে।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, গাড়িটি বেশ পুরোনো হওয়ায় ভিন্ন চাবি দিয়েও চালু করা সম্ভব হয়েছে। পুলিশের পুরোনো যানবাহনগুলো বদলে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে সরকারি যানবাহন নিজেদের তত্ত্বাবধানে রাখা সংশ্লিষ্টদের দায়িত্ব ছিল, যেখানে তারা ব্যর্থ হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামে পুলিশের পিকআপ চুরির ঘটনায় এসআইসহ ৪ পুলিশ সদস্য বরখাস্ত

আপডেট সময় ০২:৩১:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

চট্টগ্রামে পুলিশের টহল পিকআপ চুরির ঘটনায় কর্তব্যে অবহেলার অভিযোগে এক উপ-পরিদর্শকসহ (এসআই) চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। চুরির সময় ওই পিকআপের দায়িত্বে থাকা সদস্যদের বিরুদ্ধে এই শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।

রোববার (২২ নভেম্বর) সিএমপির পক্ষ থেকে জারি করা এক অফিস আদেশে তাদের সাময়িক বরখাস্তের বিষয়টি কার্যকর করা হয়।

আরও পড়ুন  গাজায় পুলিশ চেকপয়েন্টে ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ৬