ঢাকা ১০:১৮ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

সাভারে বাস-মোটরসাইকেল সংঘর্ষের পর আগুন, আহত ৬

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৩০:০৯ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • / 44

ছবি: সংগৃহীত

সাভারের রেডিও কলোনি এলাকায় মোটরসাইকেল ও যাত্রীবাহী বাসের সংঘর্ষের পর আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে মোটরসাইকেলচালক ও বাসের পাঁচ যাত্রীসহ ছয়জন আহত হয়েছেন।

রোববার (২৯ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা-আরিচা মহাসড়কের রেডিও কলোনি এলাকার ইউটার্নে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ইউটার্নের উঁচু সড়ক বিভাজকের দেয়ালে ধাক্কা দেয়। এতে চালকসহ মোটরসাইকেলটি সড়কে ছিটকে পড়ে। ঘর্ষণের ফলে মোটরসাইকেলটিতে আগুন ধরে যায়। পরে সেটি ছিটকে একটি যাত্রীবাহী বাসের সামনে গিয়ে পড়ে। একপর্যায়ে মোটরসাইকেলের জ্বালানি ট্যাংক বিস্ফোরিত হলে বাসেও আগুন ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন  ফুয়েল কার্ড চাইতেই মুহূর্তেই ফাঁকা আধা কিলোমিটার মোটরসাইকেলের লাইন!

এ ঘটনায় মোটরসাইকেলচালক আহত হন। আগুন থেকে বাঁচতে বাস থেকে দ্রুত নামতে গিয়ে আহত হন আরও পাঁচ যাত্রী। তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আহত ব্যক্তিদের পরিচয় ও শারীরিক অবস্থা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বিষয়টি নিশ্চিত করেছেন সাভার ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা জাহাঙ্গীর আলম।

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোশাররফ হোসেন জানান, বাস ও মোটরসাইকেলের সংঘর্ষের পর আগুনের ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণে ঢাকা-আরিচা মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

নিউজটি শেয়ার করুন

সাভারে বাস-মোটরসাইকেল সংঘর্ষের পর আগুন, আহত ৬

আপডেট সময় ০৯:৩০:০৯ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

সাভারের রেডিও কলোনি এলাকায় মোটরসাইকেল ও যাত্রীবাহী বাসের সংঘর্ষের পর আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে মোটরসাইকেলচালক ও বাসের পাঁচ যাত্রীসহ ছয়জন আহত হয়েছেন।

রোববার (২৯ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা-আরিচা মহাসড়কের রেডিও কলোনি এলাকার ইউটার্নে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ইউটার্নের উঁচু সড়ক বিভাজকের দেয়ালে ধাক্কা দেয়। এতে চালকসহ মোটরসাইকেলটি সড়কে ছিটকে পড়ে। ঘর্ষণের ফলে মোটরসাইকেলটিতে আগুন ধরে যায়। পরে সেটি ছিটকে একটি যাত্রীবাহী বাসের সামনে গিয়ে পড়ে। একপর্যায়ে মোটরসাইকেলের জ্বালানি ট্যাংক বিস্ফোরিত হলে বাসেও আগুন ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন  চট্টগ্রামে তেলের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট