ঢাকা ১০:১৮ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

‘শিক্ষা কোনো দাবির বিষয় নয়, এটি মানুষের মৌলিক অধিকার’ : খায়রুল কবির খোকন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:২৯:২২ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • / 22

ছবি সংগৃহীত

শিক্ষা কারও করুণা বা দাবির বিষয় নয়, বরং এটি প্রতিটি মানুষের মৌলিক অধিকার— এমন মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন।

রবিবার (বিকালে) নরসিংদী সদর উপজেলার ঘোড়াদিয়া এলাকায় অবস্থিত হলি চাইল্ড মডেল হাইস্কুলের ক্লাস পার্টি ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন  বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

বক্তব্যে খায়রুল কবির খোকন উল্লেখ করেন, দেশের শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও ঢেলে সাজাতে বর্তমান সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। এরই অংশ হিসেবে শুধু শিক্ষা খাতেই ১ লাখ ৩৬ হাজার ৬ কোটি টাকার বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে, যা পূর্ববর্তী শিক্ষা বাজেটের তুলনায় দ্বিগুণ।

শিক্ষার মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছাত্রদের চেয়ে ছাত্রীদের উপস্থিতি ও অংশগ্রহণ অনেক বেশি এবং পরীক্ষার ফলাফলেও তারা এগিয়ে রয়েছে। মেয়েদের পাশাপাশি ছেলেদেরও ভালো ফলাফল অর্জন করতে হবে এবং প্রকৃত ও স্ব-শিক্ষায় শিক্ষিত হয়ে উঠতে হবে। কেবল পাসের হার বৃদ্ধিই যথেষ্ট নয়, বরং শিক্ষার প্রকৃত গুণগত মান নিশ্চিত করা জরুরি। তিনি আরও জানান, প্রাতিষ্ঠানিক বা একাডেমিক শিক্ষার পাশাপাশি সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া চর্চার বিকাশেও সরকার সমান গুরুত্ব দিচ্ছে।

শিক্ষার্থীদের উদ্দেশে বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, তরুণ প্রজন্মকে সঠিক দিকনির্দেশনা এবং পড়াশোনার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা গেলে তারা ভবিষ্যতে যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠবে এবং দেশ ও জাতির উন্নয়নে ভূমিকা রাখবে। কারণ, জাতির উন্নয়নে শিক্ষার কোনো বিকল্প নেই।

নরসিংদী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাজহারুল হক টিটুর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আয়োজনে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি একেএম গোলাম কবির কামাল ও ফারুক উদ্দিন ভূইয়া, জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

‘শিক্ষা কোনো দাবির বিষয় নয়, এটি মানুষের মৌলিক অধিকার’ : খায়রুল কবির খোকন

আপডেট সময় ০৯:২৯:২২ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

শিক্ষা কারও করুণা বা দাবির বিষয় নয়, বরং এটি প্রতিটি মানুষের মৌলিক অধিকার— এমন মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন।

রবিবার (বিকালে) নরসিংদী সদর উপজেলার ঘোড়াদিয়া এলাকায় অবস্থিত হলি চাইল্ড মডেল হাইস্কুলের ক্লাস পার্টি ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন  কঠিন সময়ের মধ্যেও শিক্ষা ও শক্তি খুঁজে পাওয়ার উপায়