ঢাকা ১০:১৮ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

যে শর্তে প্রধানমন্ত্রী পদ ছাড়তে রাজি নেতানিয়াহু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:০০:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • / 25

ছবি: সংগৃহীত

ইসরাইলের দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রধানমন্ত্রীর পদ ছাড়তে রাজি হয়েছেন। তবে ক্ষমতা ভাগাভাগির নতুন সমীকরণে পরবর্তী সরকারে গুরুত্বপূর্ণ পদ এবং ভবিষ্যতে আবারও নেতৃত্বে ফেরার সুযোগ চান তিনি। প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোটের সঙ্গে পর্যায়ক্রমে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের প্রস্তাবও দিয়েছেন নেতানিয়াহু।

আগামী সপ্তাহের শুরুর দিকে নেতানিয়াহুর প্রধানমন্ত্রিত্বের অবসান ঘটিয়ে বিকল্প জোট সরকার গঠনের বিষয়ে প্রায় একমত হওয়ার পথে রয়েছেন আইজেনকোট।

শনিবার নেতানিয়াহু বলেন, স্বাভাবিকভাবেই ঐক্যের সরকারের নেতৃত্ব দেওয়ার কথা তাঁরই। অন্তত পর্যায়ক্রমে দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রথমে তাঁর প্রধানমন্ত্রী হওয়া উচিত। তবে ইসরাইলের অস্তিত্বের জন্য মারাত্মক হুমকি এবং তা মোকাবিলায় অক্ষম সরকার গঠনের আশঙ্কা বিবেচনায় নিয়ে তিনি নিজের অবস্থান থেকে সরে আসতে রাজি হয়েছেন।

আরও পড়ুন  আনুষ্ঠানিক ভাবে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নেতানিয়াহু বলেন, ‘একজন নেতা হিসেবে আমার দায়িত্ব হলো সবকিছু একপাশে সরিয়ে রাখা। তাই আমি রাজি হয়েছি, গাদি আইজেনকোট প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন এবং মেয়াদের শুরুতে আমি বিকল্প প্রধানমন্ত্রী হিসেবে থাকব।’

রাজনৈতিক অচলাবস্থা নিরসনে রোববার সকালে নেতানিয়াহু ও আইজেনকোটের বৈঠক হওয়ার কথা রয়েছে।

নেতানিয়াহুর প্রস্তাবের বিষয়ে আইজেনকোট বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে তিনি প্রস্তুত। তবে ক্ষমতায় যাওয়ার বিকল্প পথ তৈরির বিষয়েও তিনি প্রায় একমত হয়েছেন।

আইজেনকোট জানান, গত সপ্তাহে ‘গোপন চ্যানেলের’ মাধ্যমে নেতানিয়াহুর দল লিকুদ পার্টির কাছে একটি বিস্তারিত প্রস্তাব পাঠিয়েছিলেন তিনি। তবে ওই প্রস্তাবের কোনো জবাব পাননি। তাঁর অভিযোগ, সাম্প্রতিক সপ্তাহগুলোতে আলোচনার উদ্যোগগুলো প্রত্যাখ্যান ও এড়িয়ে যাওয়ার মাধ্যমে মোকাবিলা করা হয়েছে।

এক মাস আগে অনুষ্ঠিত ইসরাইলের সাধারণ নির্বাচনে কোনো দলই স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। এরপর থেকেই নেতানিয়াহুকে সরিয়ে বিকল্প জোট সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়।

সাম্প্রতিক দিনগুলোতে দেশটির রাজনৈতিক জোট ‘চেঞ্জ ব্লক’-এর অন্তর্ভুক্ত বিভিন্ন দলের মধ্যে একের পর এক আনুষ্ঠানিক সমঝোতা হয়েছে। এর মধ্য দিয়ে নেতানিয়াহুর নেতৃত্বের বাইরে নতুন সরকার গঠনের পথ তৈরির চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

যে শর্তে প্রধানমন্ত্রী পদ ছাড়তে রাজি নেতানিয়াহু

আপডেট সময় ০৭:০০:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

ইসরাইলের দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রধানমন্ত্রীর পদ ছাড়তে রাজি হয়েছেন। তবে ক্ষমতা ভাগাভাগির নতুন সমীকরণে পরবর্তী সরকারে গুরুত্বপূর্ণ পদ এবং ভবিষ্যতে আবারও নেতৃত্বে ফেরার সুযোগ চান তিনি। প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোটের সঙ্গে পর্যায়ক্রমে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের প্রস্তাবও দিয়েছেন নেতানিয়াহু।

আগামী সপ্তাহের শুরুর দিকে নেতানিয়াহুর প্রধানমন্ত্রিত্বের অবসান ঘটিয়ে বিকল্প জোট সরকার গঠনের বিষয়ে প্রায় একমত হওয়ার পথে রয়েছেন আইজেনকোট।

শনিবার নেতানিয়াহু বলেন, স্বাভাবিকভাবেই ঐক্যের সরকারের নেতৃত্ব দেওয়ার কথা তাঁরই। অন্তত পর্যায়ক্রমে দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রথমে তাঁর প্রধানমন্ত্রী হওয়া উচিত। তবে ইসরাইলের অস্তিত্বের জন্য মারাত্মক হুমকি এবং তা মোকাবিলায় অক্ষম সরকার গঠনের আশঙ্কা বিবেচনায় নিয়ে তিনি নিজের অবস্থান থেকে সরে আসতে রাজি হয়েছেন।

আরও পড়ুন  কানাডায় চতুর্থবারের মতো ক্ষমতায় লিবারেল পার্টি, প্রধানমন্ত্রীর হচ্ছেন মার্ক কার্নি