ঢাকা ১০:১৯ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

নিবন্ধন ছাড়া সাংবাদিকতা নয়: তথ্য উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৫৩:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • / 17

ছবি সংগৃহীত

নিবন্ধন ছাড়া কেউ সাংবাদিকতা করতে পারবেন না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, সরকার সাংবাদিকতা সহজ করতে চায়। তবে যে কেউ চাইলেই অনলাইন সংবাদমাধ্যম খুলতে পারবেন না। এ ক্ষেত্রে নিবন্ধন বাধ্যতামূলক করা হবে।

রোববার (২৯ নভেম্বর) দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আয়োজিত তথ্য মেলা ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন  সাংবাদিকতায় কোড অব কন্ডাক্ট তৈরির ঘোষণা তথ্য উপদেষ্টার

এ সময় তথ্য উপদেষ্টা বলেন, ‘আমরা চাই জার্নালিজম ফ্রি হোক, সহজ হোক। কিন্তু কেউ চাইলেই একটি পোর্টাল খুলে ফেলতে পারবে না। আমরা নিবন্ধনকে সহজ করব, কিন্তু নিবন্ধন ছাড়া কেউ জার্নালিজম করতে পারবে না।’

বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে ‘তথ্যের অধিকার, আমার অধিকার’ প্রতিপাদ্যে এ তথ্য মেলার আয়োজন করা হয়। তথ্য অধিকার আইন, ২০০৯ সম্পর্কে জনসচেতনতা বাড়ানো ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

এ সময় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে জানতে চাইলে জাহেদ উর রহমান বলেন, ‘প্রশ্নই আসে না। তিনি কোনোদিন দেশে আসতে পারবেন না।’

আওয়ামী লীগের বর্তমান অবস্থান নিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ ফেসবুকে আছে, আর কোথাও নেই। ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িয়ে দলটি দেশে অবস্থানরত পলাতক নন—এমন নেতাকর্মীদের বিপদে ফেলছে। তারা আগুন-সন্ত্রাস করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের খুঁজছে এবং গ্রেপ্তার করা হবে।

তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার বিষয়ে তথ্য উপদেষ্টা বলেন, টেকসই গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠায় অবাধ তথ্যপ্রবাহ এবং নাগরিকদের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করা জরুরি। জনগণই সব ক্ষমতার উৎস। ভোটের মাধ্যমে সরকার ক্ষমতায় আসে। আবারও ক্ষমতায় আসতে হলে জনগণের তথ্য অধিকার নিশ্চিত করার পাশাপাশি স্বচ্ছতার সঙ্গে কাজ করতে হবে।

তথ্য অধিকার আইনের ব্যবহার সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে তরুণ শিক্ষার্থীদের অ্যাম্বাসেডর হিসেবে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন তথ্য কমিশনার মাহফুজুর রহমান ও মোহাম্মদ আবুল হোসেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও সাংবাদিকেরা অনুষ্ঠানে অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

নিবন্ধন ছাড়া সাংবাদিকতা নয়: তথ্য উপদেষ্টা

আপডেট সময় ০৯:৫৩:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

নিবন্ধন ছাড়া কেউ সাংবাদিকতা করতে পারবেন না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, সরকার সাংবাদিকতা সহজ করতে চায়। তবে যে কেউ চাইলেই অনলাইন সংবাদমাধ্যম খুলতে পারবেন না। এ ক্ষেত্রে নিবন্ধন বাধ্যতামূলক করা হবে।

রোববার (২৯ নভেম্বর) দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আয়োজিত তথ্য মেলা ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন  দেশে জ্বালানি তেলের সংকট নেই, পর্যাপ্ত ডিজেল মজুত রয়েছে: তথ্য উপদেষ্টা ডা. জাহেদ