ঢাকা ১০:১৮ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

৫০৩ ইউএনওকে নিয়ে জাতীয় সম্মেলন, প্রধান অতিথি প্রধানমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:১৯:১৩ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • / 24

ছবি: সংগৃহীত

জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের আদলে প্রথমবারের মতো উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নিয়ে জাতীয় সম্মেলন আয়োজন করতে যাচ্ছে সরকার। আগামী ১ ডিসেম্বর রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনে দেশের ৫০৩ জন ইউএনও এবং আটজন বিভাগীয় কমিশনার অংশ নেওয়ার কথা রয়েছে।

‘প্রধানমন্ত্রীর নির্বাহী সংলাপ’ শিরোনামে আয়োজিত এ সম্মেলনের মূল উদ্দেশ্য মাঠ প্রশাসনকে আরও সক্রিয়, জবাবদিহিমূলক ও জনবান্ধব করে তোলা। পাশাপাশি উপজেলা পর্যায়ে সরকারের নীতিনির্ধারণী সিদ্ধান্ত ও অগ্রাধিকার কর্মসূচি বাস্তবায়নে ইউএনওদের ভূমিকা আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেওয়া হবে।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জেলা প্রশাসকদের নিয়ে নিয়মিত সম্মেলন আয়োজন করা হলেও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নিয়ে জাতীয় পর্যায়ে এ ধরনের আয়োজন এবারই প্রথম। উপজেলা পর্যায়ে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা, উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন, আইনশৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের কাছে সরকারি সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ইউএনওরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন  বোরকা-নিকাব নিষিদ্ধ হচ্ছে ইতালির স্কুলে

মাঠ প্রশাসনের এসব কর্মকর্তার সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে সরকারের নীতিগত অগ্রাধিকার ও তা বাস্তবায়নের নির্দেশনা পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি হবে এ সম্মেলনে।

সম্মেলনের দিন সকাল ৯টায় মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গণি কর্মসূচির উদ্বোধন করবেন। এরপর বিকেল ৫টা পর্যন্ত বিভিন্ন মন্ত্রণালয়ের কর্ম অধিবেশন অনুষ্ঠিত হবে। এসব অধিবেশনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, উপদেষ্টা ও সচিবরা অংশ নেবেন।

কর্ম অধিবেশনগুলোতে উপজেলা পর্যায়ে বাস্তবায়নাধীন সরকারি কর্মসূচি, প্রশাসনিক কার্যক্রম এবং জনসেবাসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে ইউএনওদের সঙ্গে মতবিনিময় করবেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিরা। পাশাপাশি মাঠ প্রশাসনের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়েও আলোচনা হবে।

সম্মেলনের আলোচ্যসূচিতে ভূমি ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা রক্ষা, স্থানীয় সরকার প্রতিষ্ঠান শক্তিশালী করা, দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ ও পুনর্বাসন, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির মতো গুরুত্বপূর্ণ বিষয় রাখা হয়েছে।

এসব ক্ষেত্রে উপজেলা পর্যায়ে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি, বিদ্যমান প্রতিবন্ধকতা এবং সেগুলো সমাধানের কার্যকর উপায় নিয়ে আলোচনা করা হবে।

কর্ম অধিবেশনে স্থানীয় সরকার বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, পানিসম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, স্বাস্থ্যসেবা বিভাগ, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং ধর্মবিষয়ক মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা অংশ নেবেন।

নিজ নিজ মন্ত্রণালয়ের কার্যক্রম ও উপজেলা পর্যায়ে চলমান কর্মসূচি সম্পর্কে ইউএনওদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন সংশ্লিষ্ট প্রতিনিধিরা। একই সঙ্গে মাঠপর্যায়ে দায়িত্ব পালনের অভিজ্ঞতা ও সমস্যার কথা সরাসরি শোনার সুযোগ পাবেন নীতিনির্ধারকরা।

সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি ও অগ্রাধিকার কর্মসূচি বাস্তবায়নের বিষয়টিও সম্মেলনে বিশেষ গুরুত্ব পাবে। উপজেলা পর্যায়ে উন্নয়ন প্রকল্পের যথাযথ বাস্তবায়ন, সরকারি সেবার মানোন্নয়ন, প্রশাসনিক সমন্বয় এবং জনগণের কাছে দ্রুত ও কার্যকর সেবা পৌঁছে দেওয়ার বিষয়ে ইউএনওদের নির্দেশনা দেওয়া হবে। পাশাপাশি মাঠ প্রশাসনের কাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার বিষয়েও আলোচনা হবে।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, সম্মেলনের মূল পর্ব শুরু হবে সন্ধ্যা ৬টায়। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএনওদের সরাসরি মতবিনিময় অনুষ্ঠিত হবে। শুরুতে মাঠ প্রশাসনের কর্মকাণ্ড নিয়ে একটি ভিডিওচিত্র প্রদর্শন করা হবে। পরে দিনব্যাপী অনুষ্ঠিত কর্ম অধিবেশনগুলোর সারসংক্ষেপ উপস্থাপন করা হবে।

এরপর ইউএনওদের সঙ্গে প্রধানমন্ত্রীর মুক্ত আলোচনা অনুষ্ঠিত হবে। এতে উপজেলা পর্যায়ে দায়িত্ব পালনের অভিজ্ঞতা, প্রশাসনিক সমস্যা, জনসেবা নিশ্চিত করার চ্যালেঞ্জ এবং উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের বাস্তব চিত্র তুলে ধরার সুযোগ পাবেন মাঠ প্রশাসনের কর্মকর্তারা।

সম্মেলনে দেশের ২০ জন শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে পুরস্কৃত করার পরিকল্পনা রয়েছে। বিভাগভিত্তিক নির্বাচনের মাধ্যমে তাঁদের সম্মাননা দেওয়া হবে। এর মধ্যে ঢাকা বিভাগ থেকে চারজন, চট্টগ্রাম বিভাগ থেকে চারজন এবং দেশের বাকি ছয় বিভাগ থেকে দুজন করে মোট ২০ জন ইউএনও নির্বাচিত হবেন।

প্রধানমন্ত্রী নির্বাচিত কর্মকর্তাদের হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেবেন। এ ছাড়া প্রতি বিভাগ থেকে দুজন করে ইউএনও প্রধানমন্ত্রীর সঙ্গে মুক্ত আলোচনায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব হুমায়ুন কবির বাসসকে বলেন, এ সম্মেলন মূলত ইউএনওদের সঙ্গে প্রধানমন্ত্রীর নির্বাহী সংলাপ।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে মাঠ প্রশাসনের কর্মকর্তারা সরকারের অগ্রাধিকার সম্পর্কে স্পষ্ট ধারণা পাবেন এবং দায়িত্ব পালনে প্রয়োজনীয় দিকনির্দেশনা লাভ করবেন। একই সঙ্গে সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের কর্মকর্তারাও উপজেলা পর্যায়ের বাস্তবতা, সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে সরাসরি জানার সুযোগ পাবেন।

সংশ্লিষ্টদের মতে, প্রথমবারের মতো ইউএনওদের নিয়ে এ ধরনের সম্মেলন মাঠ প্রশাসন ও সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের মধ্যে যোগাযোগ ও সমন্বয় বাড়াতে ভূমিকা রাখতে পারে। এর মাধ্যমে উপজেলা পর্যায়ে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়ন আরও গতিশীল করা, প্রশাসনিক জবাবদিহি বৃদ্ধি এবং নাগরিক সেবার মান উন্নয়নে নতুন দিকনির্দেশনা পাওয়া যেতে পারে।

নিউজটি শেয়ার করুন

৫০৩ ইউএনওকে নিয়ে জাতীয় সম্মেলন, প্রধান অতিথি প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৭:১৯:১৩ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের আদলে প্রথমবারের মতো উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নিয়ে জাতীয় সম্মেলন আয়োজন করতে যাচ্ছে সরকার। আগামী ১ ডিসেম্বর রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনে দেশের ৫০৩ জন ইউএনও এবং আটজন বিভাগীয় কমিশনার অংশ নেওয়ার কথা রয়েছে।

‘প্রধানমন্ত্রীর নির্বাহী সংলাপ’ শিরোনামে আয়োজিত এ সম্মেলনের মূল উদ্দেশ্য মাঠ প্রশাসনকে আরও সক্রিয়, জবাবদিহিমূলক ও জনবান্ধব করে তোলা। পাশাপাশি উপজেলা পর্যায়ে সরকারের নীতিনির্ধারণী সিদ্ধান্ত ও অগ্রাধিকার কর্মসূচি বাস্তবায়নে ইউএনওদের ভূমিকা আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেওয়া হবে।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জেলা প্রশাসকদের নিয়ে নিয়মিত সম্মেলন আয়োজন করা হলেও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নিয়ে জাতীয় পর্যায়ে এ ধরনের আয়োজন এবারই প্রথম। উপজেলা পর্যায়ে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা, উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন, আইনশৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের কাছে সরকারি সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ইউএনওরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন  জ্বালানি তেলের পাম্পে ইউএনও’র ওপর হামলা; বডিগার্ড আহত