ঢাকা ০৮:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

জ্বালানি তেলের পাম্পে ইউএনও’র ওপর হামলা; বডিগার্ড আহত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:২২:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
  • / 176

ছবি: সংগৃহীত

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় জ্বালানি তেল বিতরণে শৃঙ্খলা ফেরাতে গিয়ে হামলার শিকার হয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সবুজ কুমার বসাক। এসময় বিক্ষুব্ধ জনতা ইউএনও’র বডিগার্ড তৈবুল (৪৩)-কে মারধর করে তাঁর সরকারি অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা চালায়। আজ শনিবার (২৫ এপ্রিল) দুপুরে দেবীগঞ্জের ভাউলাগঞ্জ ইউনিয়নের মেসার্স জান্নাতুল মাওয়া ফিলিং স্টেশনে এই ঘটনা ঘটে। বর্তমানে আহত বডিগার্ড দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানায়, দুপুরে জ্বালানি তেল সংগ্রহের জন্য মোটরসাইকেল চালকদের দীর্ঘ লাইন তৈরি হয়। অধিকাংশ চালকের কাছে সরকারি নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ফুয়েল কার্ড বা বৈধ কাগজপত্র ছিল না, যার ফলে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছিল। খবর পেয়ে দুপুর সাড়ে ১২টার দিকে ইউএনও সবুজ কুমার বসাক ঘটনাস্থলে পৌঁছান এবং ঘোষণা করেন যে, বৈধ কাগজপত্রহীন চালকদের তেল দেওয়া হবে না।

ঘটনাস্থলে কাগজপত্র না থাকায় দুজন চালককে ৫০০ টাকা করে জরিমানা করা হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। হঠাৎ শতাধিক লোকের একটি মিছিল এসে ইউএনও এবং তাঁর সঙ্গীদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা বডিগার্ডের ওপর চড়াও হয়ে তাঁর সরকারি অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ইউএনও স্থানীয়দের সহায়তায় পাশের একটি বাড়িতে আশ্রয় নিয়ে আত্মরক্ষা করেন। পরবর্তীতে দেবীগঞ্জ থানা পুলিশের একটি দল গিয়ে তাঁকে উদ্ধার করে।

আরও পড়ুন  মাইক্রোসফট কর্মীর ছদ্মবেশে সাইবার হামলা, সতর্ক থাকুন

দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির খবর পেয়ে আমি সেখানে গিয়েছিলাম। কাগজপত্র বিহীন চালকদের চলে যেতে বলায় এবং দুজনকে জরিমানা করায় শতাধিক লোক মিছিল নিয়ে আমাদের ওপর হামলা চালায়। তারা আমার বডিগার্ডের অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করেছে।”

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালেক জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সরকারি কাজে বাধা প্রদান এবং হামলার বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

জ্বালানি তেলের পাম্পে ইউএনও’র ওপর হামলা; বডিগার্ড আহত

আপডেট সময় ০৭:২২:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় জ্বালানি তেল বিতরণে শৃঙ্খলা ফেরাতে গিয়ে হামলার শিকার হয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সবুজ কুমার বসাক। এসময় বিক্ষুব্ধ জনতা ইউএনও’র বডিগার্ড তৈবুল (৪৩)-কে মারধর করে তাঁর সরকারি অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা চালায়। আজ শনিবার (২৫ এপ্রিল) দুপুরে দেবীগঞ্জের ভাউলাগঞ্জ ইউনিয়নের মেসার্স জান্নাতুল মাওয়া ফিলিং স্টেশনে এই ঘটনা ঘটে। বর্তমানে আহত বডিগার্ড দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানায়, দুপুরে জ্বালানি তেল সংগ্রহের জন্য মোটরসাইকেল চালকদের দীর্ঘ লাইন তৈরি হয়। অধিকাংশ চালকের কাছে সরকারি নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ফুয়েল কার্ড বা বৈধ কাগজপত্র ছিল না, যার ফলে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছিল। খবর পেয়ে দুপুর সাড়ে ১২টার দিকে ইউএনও সবুজ কুমার বসাক ঘটনাস্থলে পৌঁছান এবং ঘোষণা করেন যে, বৈধ কাগজপত্রহীন চালকদের তেল দেওয়া হবে না।

ঘটনাস্থলে কাগজপত্র না থাকায় দুজন চালককে ৫০০ টাকা করে জরিমানা করা হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। হঠাৎ শতাধিক লোকের একটি মিছিল এসে ইউএনও এবং তাঁর সঙ্গীদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা বডিগার্ডের ওপর চড়াও হয়ে তাঁর সরকারি অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ইউএনও স্থানীয়দের সহায়তায় পাশের একটি বাড়িতে আশ্রয় নিয়ে আত্মরক্ষা করেন। পরবর্তীতে দেবীগঞ্জ থানা পুলিশের একটি দল গিয়ে তাঁকে উদ্ধার করে।

আরও পড়ুন  বকেয়া বেতন ও ঈদ বোনাস দাবিতে শ্রমিকদের বিক্ষোভে হামলা, আহত ১০