শিরোনাম :
ঢাকা দক্ষিণ বিএনপির নতুন আহ্বায়ক আ: সালাম, সচিব রবিন
খবরের কথা ডেস্ক
- আপডেট সময় ০১:০৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
- / 21
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। নতুন কমিটিতে আহ্বায়ক করা হয়েছে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামকে। সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন তানভীর আহমেদ রবিন।
রোববার (৮ নভেম্বর) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুনর্গঠিত চার সদস্যের কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে আব্দুল কাদের ভূঁইয়া জুয়েলকে। যুগ্ম আহ্বায়ক হয়েছেন আ ন ম সাইফুল ইসলাম।
এর আগে গত ১ নভেম্বর ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন করে দলটি। ওই কমিটিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনকে আহ্বায়ক এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনকে সদস্যসচিব করা হয়।
























