ঢাকা ১০:২২ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬

ইসরায়েলের পতন হবে: নেতানিয়াহু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৫০:১৫ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • / 16

ছবি: সংগৃহীত

ইসরায়েলের বিরোধী দলগুলোর সঙ্গে আরব দলগুলোর সম্ভাব্য জোট হলে দেশটির পতন ঘটবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তাঁর দাবি, ইসলামপন্থিদের ওপর নির্ভরশীল এমন সরকার ভেতর থেকেই ইসরায়েলকে ধ্বংস করে দেবে।

শনিবার (৭ নভেম্বর) এক ভিডিও বার্তায় তিনি এ মন্তব্য করেন। সরকার গঠনের দায়িত্ব কাকে দেওয়া হবে, সে বিষয়ে প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের আনুষ্ঠানিক ঘোষণার আগের দিন এ বক্তব্য আসে।

গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলে জোট সরকার গঠন করতে হবে। নতুন জোট সরকার গঠনের জন্য বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকটকে অনুমতি দিয়েছেন প্রেসিডেন্ট। নেতানিয়াহুর ধারণা, এ সিদ্ধান্ত বুমেরাং হবে।

আরও পড়ুন  ‘আমি যা বলব, নেতানিয়াহু সেটাই করবেন’: ট্রাম্পের মন্তব্য

নির্বাচনে নেতানিয়াহুর কট্টর ডানপন্থি জোট সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর তাঁকে ক্ষমতা থেকে সরানোর চেষ্টা করছেন বিরোধীরা। বিরোধী শিবিরের নেতৃত্বে আছেন সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকট। সরকার গঠনের জন্য তিনি অতি-গোঁড়া ইহুদি দলগুলোর সঙ্গে জোটের সম্ভাবনাও খতিয়ে দেখছেন। এ ছাড়া মধ্যপন্থি ইসলামপন্থি দল রা’আমের সমর্থন এবং আরব সংখ্যাগরিষ্ঠ জয়েন্ট লিস্টের বাইরে থেকে সমর্থন পাওয়ার সম্ভাবনা রয়েছে তাঁর।

নেতানিয়াহু বলেন, ‘ইসলামপন্থিদের ওপর নির্ভরশীল এমন সরকার ভেতর থেকেই ইসরায়েল রাষ্ট্রকে ভেঙে ফেলবে। ইউরোপের দেশগুলোতে যা ঘটছে, তার চেয়েও ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে।’

এর আগে বৃহস্পতিবার সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা শেষে প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ জানান, সরকার গঠনের দায়িত্ব আইজেনকটকে দেওয়াই যৌক্তিক হতে পারে। সংসদের ৬৭ জন সদস্য আইজেনকটের পক্ষে সুপারিশ করেছেন। অন্যদিকে নেতানিয়াহুর পক্ষে রয়েছেন ৪৬ জন আইনপ্রণেতা।

এদিকে দুই শিবিরের দলগুলোকে নিয়ে জাতীয় ঐক্যের সরকার গঠনের সম্ভাবনাও বিবেচনা করছেন প্রেসিডেন্ট হারজগ। শনিবার নেতানিয়াহুও এমন সরকার গঠনের আহ্বান জানান। তিনি বলেন, জাতীয় শিবিরের সব দল এবং ইসরায়েল রাষ্ট্রকে সুরক্ষিত রাখতে চায়, এমন সব জায়নবাদী দলকে নিয়ে ঐক্যের সরকার গঠন করা উচিত। তবে এমন সরকারের নেতৃত্ব নিজে দিতে চান কি না, সে বিষয়ে এবার স্পষ্ট কিছু বলেননি তিনি।

নিউজটি শেয়ার করুন

ইসরায়েলের পতন হবে: নেতানিয়াহু

আপডেট সময় ০৯:৫০:১৫ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬

ইসরায়েলের বিরোধী দলগুলোর সঙ্গে আরব দলগুলোর সম্ভাব্য জোট হলে দেশটির পতন ঘটবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তাঁর দাবি, ইসলামপন্থিদের ওপর নির্ভরশীল এমন সরকার ভেতর থেকেই ইসরায়েলকে ধ্বংস করে দেবে।

শনিবার (৭ নভেম্বর) এক ভিডিও বার্তায় তিনি এ মন্তব্য করেন। সরকার গঠনের দায়িত্ব কাকে দেওয়া হবে, সে বিষয়ে প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের আনুষ্ঠানিক ঘোষণার আগের দিন এ বক্তব্য আসে।

গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলে জোট সরকার গঠন করতে হবে। নতুন জোট সরকার গঠনের জন্য বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকটকে অনুমতি দিয়েছেন প্রেসিডেন্ট। নেতানিয়াহুর ধারণা, এ সিদ্ধান্ত বুমেরাং হবে।

আরও পড়ুন  সেই মুসলিমকে ‘জাতীয় হিরো’ আখ্যা দিয়ে যা বললেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী