শিরোনাম :
নির্বাচনে হেরে পলায়ন, ফ্লাভিওর সিদ্ধান্তে হতবাক তার নিজ দলের নেতৃবৃন্দ।
খবরের কথা ডেস্ক
- আপডেট সময় ১০:৩০:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
- / 10
নির্বাচনে পরাজয়ের পর ব্রাজিল ছেড়ে যুক্তরাষ্ট্রে পালিয়ে যান ফ্লাভিও বলসোনারো। তার এই পালানোর সিদ্ধান্তে হতাশ ও হতবাক তার নিজ দলের উচ্চপদস্থ নেতা ও ঘনিষ্ঠ সহযোগীরা।
ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুযায়ী, তাঁর এক উপদেষ্টা এই সিদ্ধান্তকে ‘দুর্বলতা’ হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, নির্বাচনের ফল চ্যালেঞ্জ করতে চাইলে দেশ ছেড়ে চলে যাওয়াই ছিল ফ্লাভিওর সবচেয়ে খারাপ সিদ্ধান্ত। দলের আরেক সহযোগী তাঁর এমন পদক্ষেপকে অত্যন্ত হঠকারী ও আবেগপ্রবণ সিদ্ধান্ত বলে বর্ণনা করেছেন।
সহযোগীদের মতে, নির্বাচনে জয়ের ব্যাপারে ফ্লাভিও এতটাই আত্মবিশ্বাসী ছিলেন যে পরাজয়ের ধাক্কা সামলাতে পারেননি। এ কারণে তাঁর যুক্তরাষ্ট্রে চলে যাওয়ার সিদ্ধান্ত দলের ভেতরেও বিস্ময় ও হতাশা তৈরি করেছে।
























