ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

জানুয়ারিতে নতুন বেতন পাবেন পোশাক শ্রমিকরা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:১১:৪০ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • / 42

ছবি: সংগৃহীত

পোশাকশ্রমিকদের নতুন বেতন কাঠামো ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত করার পরিকল্পনা করেছে সরকার গঠিত নিম্নতম মজুরি বোর্ড। আগামী জানুয়ারি থেকে নতুন কাঠামোয় বেতন দেওয়ার বিষয়ে শ্রমিক ও মালিকপক্ষ একমত হয়েছে বলে জানিয়েছেন বোর্ডের প্রতিনিধিরা।

বুধবার (৪ নভেম্বর) মজুরি বোর্ডের প্রথম বৈঠক শেষে এ তথ্য জানান শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার।

তিনি বলেন, আগামী সপ্তাহে বোর্ডের পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরা নিজেদের দাবি-দাওয়া লিখিতভাবে জমা দেবেন। ডিসেম্বরের মধ্যেই মজুরি কাঠামো চূড়ান্ত করা হবে এবং জানুয়ারি থেকে নতুন বেতন কার্যকর করার বিষয়ে উভয় পক্ষ সম্মত হয়েছে।

আরও পড়ুন  শ্রমিকদের যৌক্তিক দাবি বিবেচনা করবে সরকার

উৎপাদন সচল রাখতে শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার আহ্বান জানান বাবুল আখতার। তিনি বলেন, মজুরি নির্ধারণে সরকার কাজ করছে।

বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী বলেন, আগের মতো এবার আর কালক্ষেপণ করা হবে না। দ্রুততম সময়ের মধ্যে নিম্নতম মজুরির সুপারিশ করা হবে।

মালিকপক্ষের প্রতিনিধি জানান, ডিসেম্বরের মধ্যেই বেতন বৃদ্ধির কার্যক্রম সম্পন্ন করা হবে। এ বিষয়ে কোনো দ্বিধা নেই বলেও উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, পোশাকশ্রমিকদের বিক্ষোভের মধ্যে গত ১ নভেম্বর সরকার ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে।

নিউজটি শেয়ার করুন

জানুয়ারিতে নতুন বেতন পাবেন পোশাক শ্রমিকরা

আপডেট সময় ০৪:১১:৪০ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬

পোশাকশ্রমিকদের নতুন বেতন কাঠামো ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত করার পরিকল্পনা করেছে সরকার গঠিত নিম্নতম মজুরি বোর্ড। আগামী জানুয়ারি থেকে নতুন কাঠামোয় বেতন দেওয়ার বিষয়ে শ্রমিক ও মালিকপক্ষ একমত হয়েছে বলে জানিয়েছেন বোর্ডের প্রতিনিধিরা।

বুধবার (৪ নভেম্বর) মজুরি বোর্ডের প্রথম বৈঠক শেষে এ তথ্য জানান শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার।

তিনি বলেন, আগামী সপ্তাহে বোর্ডের পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরা নিজেদের দাবি-দাওয়া লিখিতভাবে জমা দেবেন। ডিসেম্বরের মধ্যেই মজুরি কাঠামো চূড়ান্ত করা হবে এবং জানুয়ারি থেকে নতুন বেতন কার্যকর করার বিষয়ে উভয় পক্ষ সম্মত হয়েছে।

আরও পড়ুন  শ্রমিকদের বেতন ৩০ হাজার টাকা করার দাবি