ঢাকা ০৭:০২ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬
শিরোনাম :
কুয়াকাটায় এক ট্রলারে ৪৬ মণ ইলিশ, বিক্রি হয়েছে ৪৮ লাখ জাপানে তাণ্ডব চালিয়ে চীনের পূর্ব উপকূলের দিকে টাইফুন ডলফিন ‘সিলেটে দুই বাসের সং/ঘ/র্ষে নি/হ/তদের পরিবার পাবে ৫ লাখ করে টাকা’ জুলাই যোদ্ধাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিলেন প্রধানমন্ত্রী জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে: প্রধানমন্ত্রী নতুন করে দেশ গড়ার সময় একটি মহল অস্থিরতা তৈরির চেষ্টা করছে: মির্জা ফখরুল মক্কা প্রতিরক্ষা চুক্তি: মধ্যপ্রাচ্যে কি কমছে যুক্তরাষ্ট্রের একক প্রভাব? বিরোধীদল ‘নন-ইস্যুতে অস্থিতিশীলতা’ তৈরির চেষ্টা করছে: খায়রুল কবির খোকন ডা: শফিকুর রহমান গণঅভ্যুত্থানের সঙ্গে সর্ব প্রথম বেইমানি করেছেন: রাশেদ খাঁন গাজী নজরুলের ১২ অনুসারীর বিএনপিতে যোগদান

জুলাই যোদ্ধাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিলেন প্রধানমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:০৯:৪১ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
  • / 19

ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া দুই যোদ্ধার কর্মসংস্থান ও জীবিকা নির্বাহের জন্য একটি সিএনজিচালিত অটোরিকশা এবং দুটি প্যাডেলচালিত রিকশা উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি বগুড়ার ৬৫ বছর বয়সী এক বাসিন্দাকে দুটি ব্যাটারিচালিত অটোরিকশা দেওয়া হয়েছে।

শনিবার, ৮ আগস্ট প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে এসব বাহন তুলে দেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি উপকারভোগীদের শারীরিক অবস্থা, পারিবারিক পরিস্থিতি ও জীবিকার বিষয়ে খোঁজখবর নেন।

সিএনজিচালিত অটোরিকশা পেয়েছেন নড়াইলের লোহাগড়া উপজেলার বাসিন্দা এবং মিরপুর বাংলা কলেজের সমাজকর্ম বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ আজিজ শেখ। নিজের পড়াশোনার পাশাপাশি পরিবারের ভরণপোষণের জন্য সিএনজি চালান তিনি।

আরও পড়ুন  মেধাভিত্তিক ও জনবান্ধব প্রশাসন গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানের সময় মিরপুর-১০ এলাকায় আন্দোলনে অংশ নিয়ে গুলিবিদ্ধ হন আজিজ। তাঁর শরীরে ৩৬টি গুলির স্প্লিন্টার বিদ্ধ হওয়ার কথা জানানো হয়েছে। অটোরিকশা দেওয়ার সময় প্রধানমন্ত্রী তাকে পড়াশোনা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন।

কুষ্টিয়ার আলমডাঙ্গা উপজেলার বাসিন্দা মো. গফফার পেয়েছেন দুটি প্যাডেলচালিত রিকশা। জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মহাখালী এলাকায় আন্দোলনকারীদের নিয়মিত পানি সরবরাহের পাশাপাশি নিজের রিকশায় আহত ব্যক্তিদের হাসপাতালে পৌঁছে দেওয়ার কথা জানান তিনি।

গফফার জানান, উপহার পাওয়া একটি রিকশা তিনি ঢাকায় চালিয়ে জীবিকা নির্বাহ করবেন। অন্যটি ভাড়া দেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর।

এদিকে বগুড়ার গাবতলী উপজেলার ৬৫ বছর বয়সী আসাদুল হক বিশুকে দুটি ব্যাটারিচালিত অটোরিকশা উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী। কর্মসংস্থানের অভাবে তিনি কষ্টে জীবনযাপন করছিলেন বলে জানানো হয়েছে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নিজে উপস্থিত থেকে উপহার পাওয়া বাহনগুলো কীভাবে পরিচালনা করা হবে, তা দেখেন। একই সঙ্গে উপকারভোগীরা কীভাবে নিরাপদে এসব বাহন নিয়ে নিজ নিজ গন্তব্যে পৌঁছাবেন, সে বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনাও দেন।

এ সময় বিএনপির সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

জুলাই যোদ্ধাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিলেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৬:০৯:৪১ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া দুই যোদ্ধার কর্মসংস্থান ও জীবিকা নির্বাহের জন্য একটি সিএনজিচালিত অটোরিকশা এবং দুটি প্যাডেলচালিত রিকশা উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি বগুড়ার ৬৫ বছর বয়সী এক বাসিন্দাকে দুটি ব্যাটারিচালিত অটোরিকশা দেওয়া হয়েছে।

শনিবার, ৮ আগস্ট প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে এসব বাহন তুলে দেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি উপকারভোগীদের শারীরিক অবস্থা, পারিবারিক পরিস্থিতি ও জীবিকার বিষয়ে খোঁজখবর নেন।

সিএনজিচালিত অটোরিকশা পেয়েছেন নড়াইলের লোহাগড়া উপজেলার বাসিন্দা এবং মিরপুর বাংলা কলেজের সমাজকর্ম বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ আজিজ শেখ। নিজের পড়াশোনার পাশাপাশি পরিবারের ভরণপোষণের জন্য সিএনজি চালান তিনি।

আরও পড়ুন  যুদ্ধের প্রভাব থাকলেও প্রতিশ্রুতি থেকে সরে আসবে না সরকার: প্রধানমন্ত্রী