ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নতুন রাজনৈতিক দল ‘বাংলাদেশ আজাদ পার্টি’র আত্মপ্রকাশ শান্তি আলোচনা করতে আমার প্রতিনিধিরা পাকিস্তানে যাচ্ছেন: ডোনাল্ড ট্রাম্প ভোলায় প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার দেশে মজুত গ্যাসে চলবে আরও ১২ বছর, সংসদে জ্বালানিমন্ত্রীর তথ্য দেশে ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু বেলজিয়াম—ইউরোপের হৃদয়ে ইতিহাস, রাজনীতি ও সংস্কৃতির মিলন পোপের সঙ্গে দ্বন্দ্বের আবহেই বাইবেল পাঠের ঘোষণা দিলেন ট্রাম্প কুড়িগ্রামে ৭৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক আওয়ামী লীগকেও পুনর্বাসনের সুযোগ দেওয়া উচিত: রাশেদ খান এক মাসে দ্বিতীয়বার বাড়ল এলপিজির দাম, সিলিন্ডার প্রতি ২১২ টাকা

বঙ্গবন্ধু স্যাটেলাইটের নাম পরিবর্তন: নতুন নাম বাংলাদেশ স্যাটেলাইট-১

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:১০:০৪ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫
  • / 262

ছবি: সংগৃহীত

দেশের প্রথম ও একমাত্র ভূস্থির যোগাযোগ ও সম্প্রচার উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর নাম পরিবর্তন করা হয়েছে। এখন থেকে এটি বাংলাদেশ স্যাটেলাইট-১ নামে পরিচিত হবে।

সোমবার (৩ মার্চ) সরকারের টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ (বিএস-১)-এর নাম পরিবর্তন করে বাংলাদেশ স্যাটেলাইট-১ (বিএস-১) করার প্রস্তাব মাননীয় প্রধান উপদেষ্টা অনুমোদন করেছেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, নতুন নাম অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। উপদেষ্টা পরিষদের বৈঠকে এই নাম পরিবর্তনের সিদ্ধান্ত গৃহীত হয়।

এর আগে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, প্রতিষ্ঠান ও স্থাপনার নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়। শেখ মুজিবুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাদের পরিবারের নামে থাকা কিছু বিশ্ববিদ্যালয় ও স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে।

নতুন নামকরণের মাধ্যমে স্যাটেলাইটটি দেশের টেলিযোগাযোগ ও সম্প্রচার খাতে আগের মতোই সেবা দিয়ে যাবে, তবে এটি এখন বাংলাদেশ স্যাটেলাইট-১ নামে পরিচালিত হবে।

নিউজটি শেয়ার করুন

বঙ্গবন্ধু স্যাটেলাইটের নাম পরিবর্তন: নতুন নাম বাংলাদেশ স্যাটেলাইট-১

আপডেট সময় ১০:১০:০৪ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫