ঢাকা ০৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

মরিশাসে কাচের বাক্স চাপায় নিহত ৩ বাংলাদেশি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:১২:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • / 11

ছবি: সংগৃহীত

মরিশাসে কাচের প্যানেলভর্তি ভারী বাক্সের নিচে চাপা পড়ে তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (৪ নভেম্বর) বিকেল ৫টা ৫৫ মিনিটের দিকে দেশটির প্লেইন-দেস-পাপায়েস এলাকার মসজিদ রোডে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকরা সেখানে একটি অ্যালুমিনিয়াম উৎপাদনকারী প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

মরিশাসের সংবাদমাধ্যম ডেফি মিডিয়া ও লেক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, নিহতরা হলেন মোহাম্মদ মিরাজ হোসেন (৩৬), হোসেন মো. বেলাল (৩৭) ও সিকদার জুবায়েদ ইসলাম (২৫)। তারা সবাই প্লেইন-দে-পাপাই এলাকায় অবস্থিত একটি অ্যালুমিনিয়াম উৎপাদনকারী প্রতিষ্ঠানে কাজ করতেন।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, দুর্ঘটনার সময় ওই তিন শ্রমিক একটি কনটেইনার থেকে কাচের প্যানেলভর্তি বাক্স নামাচ্ছিলেন। এ সময় অজ্ঞাত কারণে ভারী বাক্সটি হঠাৎ তাঁদের ওপর পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

আরও পড়ুন  ঈদের দিনে মর্মান্তিক দুর্ঘটনা: জামালপুরে ভেঙে পড়ল ড্রাম ব্রিজ, নিহত ৫

দুর্ঘটনার খবর পেয়ে প্লেইন-দেস-পাপায়েস থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। কী কারণে বাক্সটি শ্রমিকদের ওপর পড়ে গেল এবং কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

এ ঘটনায় মরিশাসে বসবাসরত প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

মরিশাসে কাচের বাক্স চাপায় নিহত ৩ বাংলাদেশি

আপডেট সময় ০৪:১২:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬

মরিশাসে কাচের প্যানেলভর্তি ভারী বাক্সের নিচে চাপা পড়ে তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (৪ নভেম্বর) বিকেল ৫টা ৫৫ মিনিটের দিকে দেশটির প্লেইন-দেস-পাপায়েস এলাকার মসজিদ রোডে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকরা সেখানে একটি অ্যালুমিনিয়াম উৎপাদনকারী প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

মরিশাসের সংবাদমাধ্যম ডেফি মিডিয়া ও লেক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, নিহতরা হলেন মোহাম্মদ মিরাজ হোসেন (৩৬), হোসেন মো. বেলাল (৩৭) ও সিকদার জুবায়েদ ইসলাম (২৫)। তারা সবাই প্লেইন-দে-পাপাই এলাকায় অবস্থিত একটি অ্যালুমিনিয়াম উৎপাদনকারী প্রতিষ্ঠানে কাজ করতেন।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, দুর্ঘটনার সময় ওই তিন শ্রমিক একটি কনটেইনার থেকে কাচের প্যানেলভর্তি বাক্স নামাচ্ছিলেন। এ সময় অজ্ঞাত কারণে ভারী বাক্সটি হঠাৎ তাঁদের ওপর পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

আরও পড়ুন  লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত, আহত কয়েকজন