ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
শিরোনাম :
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনে কোস্ট গার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন হামে আরও ৪ শিশুর মৃত্যু ‘আয়নার মানুষটাকেই হারাতে চাই’: নতুন লুকে নজর কাড়লেন অপু বিশ্বাস মক্কা প্রতিরক্ষা চুক্তিতে তুরস্কের পার্লামেন্টের অনুমোদন আ. লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী মরিশাসে কাচের বাক্স চাপায় নিহত ৩ বাংলাদেশি ‘উদ্যোগ’ ঋণের নামে প্রতারণা, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ‘শর্টকাটে টাকা উপার্জনের চিন্তায় ভালো আইনজীবী হওয়া যায় না’: আইনমন্ত্রী মেসির ১০ নম্বর জার্সি আপাতত কাউকে দিচ্ছে না আর্জেন্টিনা

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনে কোস্ট গার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৪৮:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • / 11

ছবি: সংগৃহীত

বাংলাদেশ কোস্ট গার্ডের পাঁচটি জাহাজের নাম পরিবর্তনের সিদ্ধান্ত অনুমোদন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কোস্ট গার্ডের পক্ষ থেকে পাঠানো প্রস্তাব পর্যালোচনা করে পুরোনো নামের পরিবর্তে নতুন নাম নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সীমান্ত-৩ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে পাঁচটি জাহাজের নাম পরিবর্তনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে অনুমোদনের কথা জানানো হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ‘বিসিজিএস জয় বাংলা’ (পিসি ২০৮)-এর নতুন নাম হয়েছে ‘বিসিজিএস অদম্য বাংলা’।
‘বিসিজিএস সৈয়দ নজরুল’ (পিএল ৭১) এখন থেকে পরিচিত হবে ‘বিসিজিএস ফিরোজ কবীর’ নামে।

আরও পড়ুন  দুর্গাপূজায় ৬১৫ মণ্ডপে নিরাপত্তায় কোস্ট গার্ড

একইভাবে ‘বিসিজিএস তাজউদ্দীন’ (পিএল ৭২)-এর নতুন নাম রাখা হয়েছে ‘বিসিজিএস নুরুল ইসলাম’।
এ ছাড়া ‘বিসিজিএস মনসুর আলী’ (পিএল ৭৩)-এর নাম পরিবর্তন করে ‘বিসিজিএস এম হুমায়ুন কবীর’ এবং ‘বিসিজিএস কামরুজ্জামান’ (পিএল ৭৪)-এর নতুন নাম নির্ধারণ করা হয়েছে ‘বিসিজিএস আশরাফ সিদ্দিকী’।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মাসরিকা হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ কোস্ট গার্ডের পাঠানো প্রস্তাব যাচাই-বাছাই শেষে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জাহাজগুলোর নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনে কোস্ট গার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন

আপডেট সময় ০৫:৪৮:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬