ঢাকা ০৫:৫০ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
শিরোনাম :
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনে কোস্ট গার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন হামে আরও ৪ শিশুর মৃত্যু ‘আয়নার মানুষটাকেই হারাতে চাই’: নতুন লুকে নজর কাড়লেন অপু বিশ্বাস মক্কা প্রতিরক্ষা চুক্তিতে তুরস্কের পার্লামেন্টের অনুমোদন আ. লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী মরিশাসে কাচের বাক্স চাপায় নিহত ৩ বাংলাদেশি ‘উদ্যোগ’ ঋণের নামে প্রতারণা, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ‘শর্টকাটে টাকা উপার্জনের চিন্তায় ভালো আইনজীবী হওয়া যায় না’: আইনমন্ত্রী মেসির ১০ নম্বর জার্সি আপাতত কাউকে দিচ্ছে না আর্জেন্টিনা

হামে আরও ৪ শিশুর মৃত্যু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৪২:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • / 9

ছবি সংগৃহীত

হাম উপসর্গে সারা দেশে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশু মারা গেছে। একই সময়ে নতুন করে সন্দেহজনক ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ৩১৪ জন।

শুক্রবার (৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগেই হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন  হামের প্রকোপ থামছেই না, নতুন করে ৬ শিশুর মৃত্যু

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে এক হাজার ২৭৬ জন। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে এক হাজার ১৭১ জনের।

প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় এক হাজার ২৩৯ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৩৬ হাজার ৭১৪ জনে।

একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৭৫ জন। এ নিয়ে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ২৯৪ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ভর্তি হয়েছেন দুই লাখ ১০ হাজার ৯৮২ জন রোগী। এ সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই লাখ দুই হাজার ৩৯৪ জন।

নিউজটি শেয়ার করুন

হামে আরও ৪ শিশুর মৃত্যু

আপডেট সময় ০৫:৪২:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬

হাম উপসর্গে সারা দেশে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশু মারা গেছে। একই সময়ে নতুন করে সন্দেহজনক ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ৩১৪ জন।

শুক্রবার (৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগেই হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন  রাজশাহী মেডিকেলে হামের প্রাদুর্ভাব পরিস্থিতি পরিদর্শন, দ্রুত ভ্যাক্সিন সরবরাহের তাগিদ