ঢাকা ০৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

আইওএস ১৮.২ আপডেটে আইফোন ক্যামেরা বিভ্রাট, ব্যবহারকারীরা হতাশ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৪৬:২৭ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫
  • / 381

আইওএস ১৮.২ আপডেটে আইফোন ক্যামেরা বিভ্রাট, ব্যবহারকারীরা হতাশ

সম্প্রতি অ্যাপল তাদের আইওএস ১৮.২ সংস্করণ উন্মোচন করেছে, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বেশ কিছু নতুন ফিচার যোগ করা হয়েছে। এর মধ্যে কাস্টম জেনমোজি, ভিজ্যুয়াল ইন্টেলিজেন্স এবং সিরিতে চ্যাটজিপিটির মতো উদ্ভাবনী সুবিধা রয়েছে। তবে নতুন আপডেটের পর অনেক আইফোন ব্যবহারকারী তাদের ডিভাইসের ক্যামেরা অ্যাপ নিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন।

বেশ কয়েকজন ব্যবহারকারীর অভিযোগ, আপডেট ইনস্টল করার পর ক্যামেরা অ্যাপ চালু হতে সমস্যা হচ্ছে। কখনো ক্যামেরা চালু হলেও স্ক্রিনে কোনো ছবি দেখা যায় না। অনেক সময় শুধু কালো পর্দা দেখা যায়, যা ব্যবহারকারীদের জন্য বড় ধরনের অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই সমস্যার প্রভাব এতটাই তীব্র যে, এটি এখন সামাজিক যোগাযোগমাধ্যম ও অ্যাপল ফোরামে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

আরও পড়ুন  ৫ মে থেকে কিছু ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

প্রায় দুই সপ্তাহ আগে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটে এক ব্যবহারকারী প্রথম সমস্যাটি উল্লেখ করেন। তিনি জানান, ‘‘আইওএস ১৮.২ ইনস্টল করার পর থেকে আমার আইফোনের ক্যামেরা অ্যাপ মাঝেমধ্যে কাজ করছে না। স্ক্রিনে শুধু কালো পর্দা দেখা যায়। অ্যাপটি কয়েকবার বন্ধ করে পুনরায় চালু করলে তবেই ছবি তোলা সম্ভব। এমনকি ফ্ল্যাশলাইট চালু হতেও দেরি হয়।’’ অন্য এক ব্যবহারকারী একই ধরনের সমস্যার কথা উল্লেখ করে বলেন, ‘‘নতুন আপডেটের কারণে প্রতিদিনের ফটোগ্রাফি খুবই অসুবিধাজনক হয়ে পড়েছে।’’

অ্যাপল অবশ্য এখনো এই সমস্যার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে জানা গেছে, প্রতিষ্ঠানটি ইতিমধ্যে সমস্যার সমাধানে কাজ শুরু করেছে।

নিউজটি শেয়ার করুন

আইওএস ১৮.২ আপডেটে আইফোন ক্যামেরা বিভ্রাট, ব্যবহারকারীরা হতাশ

আপডেট সময় ১২:৪৬:২৭ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫

সম্প্রতি অ্যাপল তাদের আইওএস ১৮.২ সংস্করণ উন্মোচন করেছে, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বেশ কিছু নতুন ফিচার যোগ করা হয়েছে। এর মধ্যে কাস্টম জেনমোজি, ভিজ্যুয়াল ইন্টেলিজেন্স এবং সিরিতে চ্যাটজিপিটির মতো উদ্ভাবনী সুবিধা রয়েছে। তবে নতুন আপডেটের পর অনেক আইফোন ব্যবহারকারী তাদের ডিভাইসের ক্যামেরা অ্যাপ নিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন।

বেশ কয়েকজন ব্যবহারকারীর অভিযোগ, আপডেট ইনস্টল করার পর ক্যামেরা অ্যাপ চালু হতে সমস্যা হচ্ছে। কখনো ক্যামেরা চালু হলেও স্ক্রিনে কোনো ছবি দেখা যায় না। অনেক সময় শুধু কালো পর্দা দেখা যায়, যা ব্যবহারকারীদের জন্য বড় ধরনের অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই সমস্যার প্রভাব এতটাই তীব্র যে, এটি এখন সামাজিক যোগাযোগমাধ্যম ও অ্যাপল ফোরামে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

আরও পড়ুন  মেটার নতুন এআই অ্যাপ: চ্যাটজিপিটির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি