ঢাকা ০৪:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

পূর্বধলায় যুবদল নেতাকে কুপিয়ে জখম, অভিযুক্ত যুবলীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৫৫:২৩ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • / 38

ছবি: সংগৃহীত

নেত্রকোনার পূর্বধলায় আবু বকর রানা নামে এক যুবদল নেতাকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর একই ইউনিয়নের এক যুবলীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

শনিবার (২৮ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার বিশকাকুনী ইউনিয়নের পুটিকা এলাকায় হামলার ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ১০টার দিকে অভিযুক্ত যুবলীগ নেতা রফিকুল ইসলাম রফিকের বাড়িতে আগুন দেওয়ার খবর পাওয়া যায়।

আহত আবু বকর রানা বিশকাকুনী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক।

আরও পড়ুন  সাতকানিয়ায় যুবলীগ নেতা হাসান মাহমুদ গ্রেপ্তার

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত ৮টার দিকে পুটিকা এলাকায় রানার ওপর অতর্কিত হামলা চালানো হয়। স্থানীয়দের অভিযোগ, একই ইউনিয়নের যুবলীগ নেতা রফিকুল ইসলাম রফিকের নেতৃত্বে দুজন এ হামলায় অংশ নেন। রফিকুল উপজেলার বড়রুহী গ্রামের বাসিন্দা।

হামলায় গুরুতর আহত রানাকে স্থানীয় লোকজন উদ্ধার করে প্রথমে চিকিৎসার ব্যবস্থা করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

যুবদল নেতার ওপর হামলার খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় উত্তেজনা দেখা দেয়। এর মধ্যে রাত সাড়ে ১০টার দিকে রফিকুল ইসলাম রফিকের বাড়িতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে খবর পাওয়া যায়।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, যুবদল নেতার ওপর হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

পূর্বধলায় যুবদল নেতাকে কুপিয়ে জখম, অভিযুক্ত যুবলীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগ

আপডেট সময় ১১:৫৫:২৩ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

নেত্রকোনার পূর্বধলায় আবু বকর রানা নামে এক যুবদল নেতাকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর একই ইউনিয়নের এক যুবলীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

শনিবার (২৮ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার বিশকাকুনী ইউনিয়নের পুটিকা এলাকায় হামলার ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ১০টার দিকে অভিযুক্ত যুবলীগ নেতা রফিকুল ইসলাম রফিকের বাড়িতে আগুন দেওয়ার খবর পাওয়া যায়।

আহত আবু বকর রানা বিশকাকুনী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক।

আরও পড়ুন  ওবায়দুল কাদের ও সাদ্দামসহ ৭ আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে আজ অভিযোগ গঠনের শুনানি