শিরোনাম :
চট্টগ্রামে ঢাকা মেইল ট্রেনের বগিতে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে
খবরের কথা ডেস্ক
- আপডেট সময় ০১:০৪:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
- / 37
চট্টগ্রাম রেলস্টেশনের পাশে কদমতলী এলাকায় ঢাকাগামী ঢাকা মেইল ট্রেনের একটি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৮ নভেম্বর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন রেলকর্মীরা। এ সময় ট্রেনটিতে কোনো যাত্রী ছিলেন না।
চট্টগ্রাম রেলস্টেশনের মাস্টার আবু জাফর মজুমদার জানান, দেওয়ানহাট ইয়ার্ড থেকে স্টেশনে যাওয়ার পথে কদমতলী এলাকায় পৌঁছালে ট্রেনের একটি বগির জানালা দিয়ে দাহ্য পদার্থ ছুড়ে দুটি আসনে আগুন দেওয়া হয়। পরে রেলকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুই থেকে তিন মিনিটের মধ্যে আগুন নিভিয়ে ফেলেন।
রেলওয়ে সূত্র জানায়, আগুনের ঘটনা ঘটলেও ট্রেনটির যাত্রায় কোনো বিঘ্ন ঘটেনি। নির্ধারিত সময় অনুযায়ী রাত পৌনে ১২টার দিকে ট্রেনটি চট্টগ্রাম স্টেশন ছেড়ে যায়।
এদিকে আগুন দেওয়ার খবর পেয়ে রেলওয়ে পুলিশের সদস্যরা স্টেশন এলাকায় ট্রেনটি পরিদর্শন করেন।

























