ঢাকা ০৬:১০ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

হরমুজ প্রণালি থেকে ভারত মহাসাগর পর্যন্ত নিয়ন্ত্রণ ও নজরদারির দাবি ইরানের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৪০:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • / 41

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমুদ্রপথে উত্তেজনা বাড়ার মধ্যে হরমুজ প্রণালির পূর্বাঞ্চল থেকে উত্তর ভারত মহাসাগর পর্যন্ত বিস্তীর্ণ জলসীমায় নিজেদের নিয়ন্ত্রণ ও নজরদারি বজায় রাখার দাবি করেছে ইরান। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, তাদের নৌবাহিনী কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথ এবং আশপাশের সমুদ্র এলাকায় নিয়মিত নজরদারি চালিয়ে যাচ্ছে।

ইরানের নৌবাহিনী দিবস উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ কথা জানান সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া। তাঁর এই বক্তব্য এমন সময়ে এল, যখন ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ঘিরে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ছে।

আরও পড়ুন  ফের ইরানে ক্ষেপণাস্ত্র হামলা

এর আগে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করে, ওমান উপসাগরে একটি বাণিজ্যিক জাহাজকে অকার্যকর করে দিয়েছে তাদের বাহিনী। ওয়াশিংটনের দাবি, জাহাজটি ইরানের ওপর আরোপিত নৌ অবরোধ এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিল।

এদিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, চলতি সপ্তাহের শুরুতে ওমানের খাসাব বন্দরের কাছে দুটি তেলবাহী জাহাজ নৌমাইনে আঘাত হেনেছে।

দুই দেশের এই অস্থিরতার মধ্যে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে। বাণিজ্যিক জাহাজে হামলা এবং যুক্তরাষ্ট্রের অব্যাহত নৌ অবরোধের কারণে গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথে পণ্য পরিবহণে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালি ঘিরে চলমান উত্তেজনা আন্তর্জাতিক নৌবাণিজ্য ও জ্বালানি পরিবহণের ওপরও প্রভাব ফেলছে।

নিউজটি শেয়ার করুন

হরমুজ প্রণালি থেকে ভারত মহাসাগর পর্যন্ত নিয়ন্ত্রণ ও নজরদারির দাবি ইরানের

আপডেট সময় ০৯:৪০:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমুদ্রপথে উত্তেজনা বাড়ার মধ্যে হরমুজ প্রণালির পূর্বাঞ্চল থেকে উত্তর ভারত মহাসাগর পর্যন্ত বিস্তীর্ণ জলসীমায় নিজেদের নিয়ন্ত্রণ ও নজরদারি বজায় রাখার দাবি করেছে ইরান। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, তাদের নৌবাহিনী কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথ এবং আশপাশের সমুদ্র এলাকায় নিয়মিত নজরদারি চালিয়ে যাচ্ছে।

ইরানের নৌবাহিনী দিবস উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ কথা জানান সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া। তাঁর এই বক্তব্য এমন সময়ে এল, যখন ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ঘিরে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ছে।

আরও পড়ুন  ইরানের সঙ্গে আলোচনায় গুরুত্ব পাবে পারমাণবিক অস্ত্র : ডোনাল্ড ট্রাম্প