ঢাকা ০৫:২০ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
শিরোনাম :
জিন্নাহর সমাধিতে স্পিকার হাফিজ উদ্দিনের শ্রদ্ধা শুধু জিও ব্যাগে ভাঙন ঠেকানো সম্ভব নয়, প্রয়োজন দীর্ঘমেয়াদি পরিকল্পনা: প্রতিমন্ত্রী ঋণের সুদ ও ব্যবসার ব্যয় কমাতে ৬ হাজার কোটি টাকা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক সীমান্তের এপারে অপতৎপরতা চালাতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী হাসিনার সুস্থতার প্রমাণে প্রচার করা অডিওটি পুরোনো, মুছে দিল আ.লীগ দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রলীগ ও বাকশালের নেতা ছিলেন ফজলুর রহমান: দুদু মারা গেলেন অস্ট্রেলীয় রেসলার ব্রনসন রিড ফ্যাসিবাদ আমলে শিক্ষাব্যবস্থা ধ্বংস করা হয়েছে: প্রধানমন্ত্রী অক্সফোর্ডে বিনা খরচে মাস্টার্স ও এমবিএ করার সুযোগ

অক্সফোর্ডে বিনা খরচে মাস্টার্স ও এমবিএ করার সুযোগ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৫৮:২৪ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • / 36

ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ বিনা খরচে স্নাতকোত্তর ও এমবিএ করার সুযোগ পাচ্ছেন বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা। ‘পার্শিং স্কয়ার গ্র্যাজুয়েট স্কলারশিপ’-এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি দেওয়ার পাশাপাশি জীবনযাত্রার ব্যয় মেটাতে ভাতাও দেওয়া হবে। আগ্রহী শিক্ষার্থীরা ২০২৭ সালের ৬ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।

ইংল্যান্ডের অক্সফোর্ড শহরে অবস্থিত বিশ্ববিদ্যালয়টির যাত্রা শুরু হয় দ্বাদশ শতাব্দীর শেষ দিকে অথবা ত্রয়োদশ শতাব্দীর শুরুর দিকে বলে ধারণা করা হয়। বর্তমানে এটি বিশ্বের শীর্ষস্থানীয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর একটি হিসেবে পরিচিত।

বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা দুই বছরের জন্য সম্পূর্ণ টিউশন ফি পাবেন। পাশাপাশি জীবনযাত্রার ব্যয় নির্বাহের জন্য আলাদা ভাতা দেওয়া হবে।

এ ছাড়া বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা নেতৃত্বের দক্ষতা ও পেশাগত যোগাযোগ বাড়ানোর বিশেষ কর্মসূচিতে অংশ নেওয়ার সুযোগ পাবেন। একই সঙ্গে পার্শিং স্কয়ার ফাউন্ডেশনের আন্তর্জাতিক কমিউনিটির সঙ্গে যুক্ত হওয়ার সুযোগও থাকছে।

আবেদনের যোগ্যতা ও প্রয়োজনীয় কাগজপত্র

বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। তবে আবেদনকারীর একাডেমিক ফলাফল প্রথম শ্রেণি বা সমমানের হতে হবে।

পাশাপাশি নেতৃত্ব দেওয়ার সক্ষমতা, সামাজিক প্রভাব তৈরির প্রত্যয় এবং নিজের পেশাগত লক্ষ্যের সঙ্গে বৃত্তির উদ্দেশ্যের সামঞ্জস্য থাকতে হবে।

আবেদনের সময় প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে রয়েছে আবেদনপত্র, জীবনবৃত্তান্ত (সিভি), একাডেমিক ট্রান্সক্রিপ্ট, দুটি সুপারিশপত্র, পাসপোর্ট সাইজের ছবি এবং বৈধ পাসপোর্ট অথবা জাতীয় পরিচয়পত্র।

এ ছাড়া ‘How do you intend to change the world…’ শিরোনামে ৫০০ শব্দের একটি প্রবন্ধ জমা দিতে হবে।

কোর্স ও আবেদন পদ্ধতি

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পর্যায়ে ১৮০টির বেশি কোর্স রয়েছে। এসব কোর্সে পাঠদানের পাশাপাশি গবেষণার সুযোগও রয়েছে। এর মধ্যে শ্রেণিকক্ষভিত্তিক এবং সাধারণত এক বছর মেয়াদি মাস্টার অব সায়েন্স (এমএসসি) কোর্স অন্যতম।

আগ্রহী প্রার্থীদের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের ফান্ডিং অংশে পার্শিং স্কয়ার স্কলারশিপের জন্য বিবেচিত হওয়ার আগ্রহ জানাতে হবে। একই সঙ্গে নির্ধারিত ৫০০ শব্দের প্রবন্ধটিও সংযুক্ত করতে হবে।

বৃত্তি, যোগ্যতা ও আবেদনসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট দেখার পরামর্শ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

অক্সফোর্ডে বিনা খরচে মাস্টার্স ও এমবিএ করার সুযোগ

আপডেট সময় ১২:৫৮:২৪ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬