ঢাকা ০৪:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

সরকারবিরোধী প্রচারের অভিযোগে চিকিৎসক গ্রেফতার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৪৮:০৫ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • / 47

ছবি: সংগৃহীত

ফেসবুকে সরকারবিরোধী পোস্ট ও প্রচার-প্রচারণা চালানোর অভিযোগে পাবনার সাঁথিয়া থেকে রাশিদুল হাসান রাজন নামে এক চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ। তিনি ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ।

শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় সাঁথিয়া পৌরসভার ইতালি মার্কেটে নিজের চেম্বার থেকে তাঁকে গ্রেফতার করা হয়। পরে ওই রাতেই তাঁকে পাবনা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে পাঠানো হয়।

শনিবার (২৮ নভেম্বর) তাঁকে পাবনা জেলা কারাগারে পাঠানোর কথা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন  গাজীপুরে অটোরিকশা চালক হত্যায় দুই আসামি গ্রেফতার

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, রাশিদুল হাসান রাজন একজন সরকারি চাকরিজীবী। সরকারি চাকরিবিধি লঙ্ঘন করে তিনি নিয়মিত ফেসবুকে সরকারবিরোধী পোস্ট ও প্রচার-প্রচারণা চালিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।

ওসি আরও বলেন, চলতি বছরের জুলাইয়ে সংঘটিত একটি সন্ত্রাসবিরোধী মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাঁকে জেলা ডিবি কার্যালয়ে পাঠানো হয়। সেখান থেকে শনিবার পাবনা জেলা কারাগারে পাঠানো হবে।

তবে চিকিৎসক রাশিদুল হাসান রাজনের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

সরকারবিরোধী প্রচারের অভিযোগে চিকিৎসক গ্রেফতার

আপডেট সময় ০৯:৪৮:০৫ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

ফেসবুকে সরকারবিরোধী পোস্ট ও প্রচার-প্রচারণা চালানোর অভিযোগে পাবনার সাঁথিয়া থেকে রাশিদুল হাসান রাজন নামে এক চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ। তিনি ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ।

শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় সাঁথিয়া পৌরসভার ইতালি মার্কেটে নিজের চেম্বার থেকে তাঁকে গ্রেফতার করা হয়। পরে ওই রাতেই তাঁকে পাবনা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে পাঠানো হয়।

শনিবার (২৮ নভেম্বর) তাঁকে পাবনা জেলা কারাগারে পাঠানোর কথা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন  রাজধানীর তেজগাঁও বিভিন্ন অপরাধে জড়িত ৫২ জন গ্রেফতার