ঢাকা ০৫:২১ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

গোপনে আরবদের সহায়তা চেয়েছিলেন নেতানিয়াহু: তিবি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৪২:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • / 33

ছবি: সংগৃহীত

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রকাশ্যে আরব রাজনৈতিক দলগুলোর সঙ্গে যেকোনো ধরনের সহযোগিতার বিরোধিতা করলেও আড়ালে তাদের আইনপ্রণেতাদের সমর্থন চেয়েছিলেন বলে অভিযোগ করেছেন আরব জয়েন্ট লিস্টের এমপি আহমাদ তিবি। নিজের দাবির পক্ষে নেতানিয়াহুর দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহযোগী নাতান এশেলের পাঠানো কয়েকটি বার্তাও প্রকাশ করেছেন তিনি।

শুক্রবার (১৩ নভেম্বর) চ্যানেল ১২-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিবি বলেন, বিরোধী দল ইয়াশারের চেয়ারম্যান গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন জোটের সরকার গঠনের উদ্যোগ ঠেকাতে নেতানিয়াহুর পক্ষ থেকে আরব আইনপ্রণেতাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। অথচ প্রকাশ্যে প্রধানমন্ত্রী আরব দলগুলোর সঙ্গে যেকোনো ধরনের রাজনৈতিক সহযোগিতার বিরোধিতা করে আসছেন।

তিবি জানান, নির্বাচনের এক সপ্তাহ আগে, ভোটগ্রহণ শেষ হওয়ার পরদিন এবং নির্বাচনের ফল প্রকাশের পরও নাতান এশেল তাকে বার্তা পাঠিয়েছিলেন। সাক্ষাৎকারের সময় নিজের ফোন ক্যামেরার সামনে তুলে ধরে কয়েকটি বার্তা দেখান তিনি। তবে ছবির মান স্পষ্ট না হওয়ায় দর্শকদের পক্ষে সেগুলো পড়া সম্ভব হয়নি।

আরও পড়ুন  ইসরায়েলের পতন হবে: নেতানিয়াহু

তিবির দাবি, প্রকাশিত বার্তাগুলো নেতানিয়াহুর দ্বিমুখী অবস্থান তুলে ধরেছে। প্রকাশ্যে আরব দলগুলোর সঙ্গে সহযোগিতাকে অবৈধ ও অগ্রহণযোগ্য হিসেবে উপস্থাপন করলেও রাজনৈতিক প্রয়োজনে তাদের সমর্থন পাওয়ার চেষ্টা করেছে লিকুদ পার্টি।

সাধারণত ব্যক্তিগত কথোপকথন প্রকাশ করেন না জানিয়ে তিবি বলেন, নেসেটে নেতানিয়াহুর সাম্প্রতিক বক্তব্য শোনার পর তিনি নিজের অবস্থান পরিবর্তন করেছেন। ওই বক্তব্যে প্রধানমন্ত্রী আরব দলগুলোর বিরুদ্ধে নির্বাচনে ‘কারচুপির’ সঙ্গে জড়িত থাকার অভিযোগ তুলেছিলেন।

গত ১০ নভেম্বর শপথ নেওয়া নতুন নেসেটে দেওয়া এক উত্তপ্ত ভাষণে নেতানিয়াহু জাতীয় ঐক্যের সরকার গঠনের আহ্বান জানান। একই সঙ্গে রা’আম বা জয়েন্ট লিস্টের ওপর নির্ভরশীল কোনো জোট গঠনের বিরুদ্ধে সতর্ক করেন তিনি।

এ সময় আরব আইনপ্রণেতাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদে সমর্থন দেওয়া এবং ইসরাইলের ধ্বংস কামনা করার অভিযোগও তোলেন নেতানিয়াহু। এর প্রতিবাদে আইজেনকট প্রধানমন্ত্রীর বক্তব্যকে ‘ঘৃণায় ভরা’ বলে নিন্দা জানান। আরব রাজনৈতিক দলগুলোও তাঁর বক্তব্যকে বর্ণবাদী ও উসকানিমূলক বলে আখ্যা দেয়।

চ্যানেল ১২-কে দেওয়া সাক্ষাৎকারে তিবি বলেন, ‘আপনি ভণ্ড। নির্বাচনের এক সপ্তাহ আগে, নির্বাচনের পরদিন এবং ফল প্রকাশের পরও আপনি আপনার ব্যক্তিগত উপদেষ্টাকে আমার কাছে পাঠিয়েছেন।’

তিবি আরও জানান, নেতানিয়াহু সরকারের একজন মন্ত্রীও চলতি সপ্তাহে তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন। ওই মন্ত্রী তাঁকে আইজেনকোটের নেতৃত্বে সরকার গঠনের পক্ষে ভোট না দিতে এবং নতুন নির্বাচন আয়োজনের পক্ষে অবস্থান নিতে অনুরোধ করেন।

তিবির ভাষ্য অনুযায়ী, ওই মন্ত্রী তাঁকে বলেছিলেন, ‘তাদের বিশ্বাস করবেন না, তারা আপনাদের নেবে না। বরং আমাদের আবার নির্বাচনে যাওয়াই ভালো।’

এর জবাবে তিবি মন্ত্রীকে জানান, জয়েন্ট লিস্ট নতুন নির্বাচন চায় না। বরং তারা নেতানিয়াহু এবং কট্টর ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভিরকে ক্ষমতা থেকে সরাতে চায়।

তিবির অভিযোগ, ইসরাইলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেতের প্রধান ডেভিড জিনির সহায়তায় বেন গভির দেশটির ২০ লাখ আরব নাগরিকের বিরুদ্ধে উসকানি দিচ্ছেন।

তবে তিবির অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে লিকুদ পার্টি। দলটি অভিযোগগুলোকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে অভিহিত করেছে। একই সঙ্গে আরব রাজনৈতিক দলগুলো নিজেদের গ্রহণযোগ্যতা প্রতিষ্ঠার চেষ্টা করছে বলেও দাবি করেছে তারা।

চ্যানেল ১২-কে দেওয়া প্রতিক্রিয়ায় লিকুদ বলেছে, ‘যেসব দল জাতীয় সংগীতের প্রতি অসম্মান দেখায় এবং ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সেনাদের ক্ষতি করে, তাদের সঙ্গে লিকুদ সহযোগিতা করে না।’

অন্যদিকে, নির্বাচনে কারচুপির মাধ্যমে জয় ছিনিয়ে নেওয়ার অভিযোগও প্রত্যাখ্যান করেছেন তিবি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘শুধু একজন চোরই অন্যদের চোর বলতে পারে।’

তিবির ভাষায়, একজন প্রধানমন্ত্রীর দায়িত্বশীল আচরণ করা উচিত। নেতানিয়াহুর বক্তব্যের মাধ্যমে আরব জনগণের নেতৃত্ব এবং ইসরাইলের ২০ লাখ আরব নাগরিককে অগ্রহণযোগ্য হিসেবে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে।

সূত্র: টাইমস অব ইসরাইল

নিউজটি শেয়ার করুন

গোপনে আরবদের সহায়তা চেয়েছিলেন নেতানিয়াহু: তিবি

আপডেট সময় ১২:৪২:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রকাশ্যে আরব রাজনৈতিক দলগুলোর সঙ্গে যেকোনো ধরনের সহযোগিতার বিরোধিতা করলেও আড়ালে তাদের আইনপ্রণেতাদের সমর্থন চেয়েছিলেন বলে অভিযোগ করেছেন আরব জয়েন্ট লিস্টের এমপি আহমাদ তিবি। নিজের দাবির পক্ষে নেতানিয়াহুর দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহযোগী নাতান এশেলের পাঠানো কয়েকটি বার্তাও প্রকাশ করেছেন তিনি।

শুক্রবার (১৩ নভেম্বর) চ্যানেল ১২-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিবি বলেন, বিরোধী দল ইয়াশারের চেয়ারম্যান গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন জোটের সরকার গঠনের উদ্যোগ ঠেকাতে নেতানিয়াহুর পক্ষ থেকে আরব আইনপ্রণেতাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। অথচ প্রকাশ্যে প্রধানমন্ত্রী আরব দলগুলোর সঙ্গে যেকোনো ধরনের রাজনৈতিক সহযোগিতার বিরোধিতা করে আসছেন।

তিবি জানান, নির্বাচনের এক সপ্তাহ আগে, ভোটগ্রহণ শেষ হওয়ার পরদিন এবং নির্বাচনের ফল প্রকাশের পরও নাতান এশেল তাকে বার্তা পাঠিয়েছিলেন। সাক্ষাৎকারের সময় নিজের ফোন ক্যামেরার সামনে তুলে ধরে কয়েকটি বার্তা দেখান তিনি। তবে ছবির মান স্পষ্ট না হওয়ায় দর্শকদের পক্ষে সেগুলো পড়া সম্ভব হয়নি।

আরও পড়ুন  নেতানিয়াহু মঞ্চে উঠতেই, কক্ষ ছাড়লেন প্রতিনিধিরা