ঢাকা ০৪:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

দিল্লিতে ইন্ডিয়া জোটের পদযাত্রায় হাজারো বিক্ষোভকারী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৩৬:০৭ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • / 25

ছবি: সংগৃহীত

নির্বাচনে অনিয়মের অভিযোগে ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির প্রাণকেন্দ্রে হাজার হাজার বিক্ষোভকারী সমবেত হয়েছেন। সোমবার (১২ অক্টোবর) বিরোধী জোট ‘ইন্ডিয়া’র ব্যানারে ‘চলো দিল্লি—মার্চ ফর ডেমোক্র্যাসি’ শীর্ষক কর্মসূচিতে অংশ নিয়ে বিরোধী নেতারা ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে প্রতিবাদ পদযাত্রা করেন।

সোমবার দুপুরে দিল্লির কনস্টিটিউশন ক্লাব থেকে একটি বাসে যাত্রা শুরু করেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ও মল্লিকার্জুন খাড়গে। তাদের সঙ্গে ছিলেন নেহাও। বারাখাম্বার কাছে বাস থেকে নেমে তারা বিক্ষোভকারীদের সঙ্গে পদযাত্রায় অংশ নেন।

আরও পড়ুন  বেআইনিভাবে বিক্ষোভকারীদের আটক করা যাবে না: সুপ্রিম কোর্ট

বিক্ষোভ ঘিরে পুরো রাজধানীতে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। কনট প্লেস ও মান্ডি হাউসের মধ্যবর্তী সড়কে সাধারণ মানুষ ও প্রতিবাদকারীদের ব্যাপক সমাগম ঘটে।

বিরোধী নেতারা জানিয়েছেন, তারা ইতিমধ্যে ভারতের প্রধান বিচারপতির (সিজেআই) সঙ্গে যোগাযোগ করেছেন। সোমবার সুপ্রিম কোর্টে একটি আনুষ্ঠানিক পিটিশন জমা দেওয়ার পরিকল্পনাও রয়েছে তাদের।

কংগ্রেসের সদর দপ্তরে সংবাদ সম্মেলনে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী বলেন, নির্বাচন কমিশনের শীর্ষ নেতৃত্বে পরিবর্তন, সংবিধান সুরক্ষা এবং নির্বাচনি ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। প্রধান নির্বাচন কমিশনারকে উদ্দেশ করে তিনি পদত্যাগ করার পাশাপাশি নিজের ভুল স্বীকার করে রাজসাক্ষী হওয়ার আহ্বান জানান। রাহুলের ভাষ্য, জ্ঞানেশ কুমার ভুল করেছেন, তবে সেই ভুলের পেছনে মূল পরিকল্পনাকারী তিনি নন।

রাহুল গান্ধী আরও দাবি করেন, এসব অভিযোগের কারণে জ্ঞানেশ কুমার প্রচণ্ড চাপের মধ্যে রয়েছেন। তিনি বলেন, জ্ঞানেশ কুমার রাতে ঘুমাতে পারছেন না এবং প্রধান নির্বাচন কমিশনার হিসেবে তার পক্ষে দায়িত্বে টিকে থাকা সম্ভব হবে না।

এদিকে রাহুল গান্ধীর ডাকা পদযাত্রাকে কেন্দ্র করে দিল্লিতে টানা তৃতীয় দিনের মতো হাজার হাজার পুলিশ ও নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়। গুরুত্বপূর্ণ সড়কে ধাতব ব্যারিকেড বসানোর পাশাপাশি কয়েকটি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়।

নিউজটি শেয়ার করুন

দিল্লিতে ইন্ডিয়া জোটের পদযাত্রায় হাজারো বিক্ষোভকারী

আপডেট সময় ০৬:৩৬:০৭ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬

নির্বাচনে অনিয়মের অভিযোগে ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির প্রাণকেন্দ্রে হাজার হাজার বিক্ষোভকারী সমবেত হয়েছেন। সোমবার (১২ অক্টোবর) বিরোধী জোট ‘ইন্ডিয়া’র ব্যানারে ‘চলো দিল্লি—মার্চ ফর ডেমোক্র্যাসি’ শীর্ষক কর্মসূচিতে অংশ নিয়ে বিরোধী নেতারা ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে প্রতিবাদ পদযাত্রা করেন।

সোমবার দুপুরে দিল্লির কনস্টিটিউশন ক্লাব থেকে একটি বাসে যাত্রা শুরু করেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ও মল্লিকার্জুন খাড়গে। তাদের সঙ্গে ছিলেন নেহাও। বারাখাম্বার কাছে বাস থেকে নেমে তারা বিক্ষোভকারীদের সঙ্গে পদযাত্রায় অংশ নেন।

আরও পড়ুন  দিল্লিতে দুই বিমানের সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা