ভারতকে উড়িয়ে রাইজিং স্টারস কাপের ফাইনালে শ্রীলঙ্কা
- আপডেট সময় ০১:৫১:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
- / 26
শ্রীলঙ্কা ‘এ’ দলের দুই ওপেনারের দুর্দান্ত ব্যাটিংয়ে রাইজিং স্টারস এশিয়া কাপের সেমিফাইনাল থেকে ছিটকে গেছে ভারত। লাসিথ ক্রুসপুল্লে ও সিনেত জয়বর্ধনের জোড়া সেঞ্চুরিতে একতরফা লড়াইয়ে ৮ উইকেটের জয় তুলে নিয়েছে লঙ্কানরা। ফলে বড় ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে ভারতকে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দোহায় অনুষ্ঠিত ম্যাচে টসের পর প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ৩১৭ রান সংগ্রহ করে ভারত। দলের চার ব্যাটসম্যান ব্যক্তিগত অর্ধশতকের দেখা পান।
৩১৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন শ্রীলঙ্কার দুই ওপেনার লাসিথ ক্রুসপুল্লে ও সিনেত জয়বর্ধনে। দুজনের দুর্দান্ত ব্যাটিংয়ে ভারতীয় বোলাররা কার্যত কোনো প্রতিরোধ গড়তে পারেননি। শেষ পর্যন্ত মাত্র ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা। হাতে তখনো বাকি ছিল ৫১ বল।
এর আগে ভারতের ইনিংসের শুরুটা ছিল বেশ আশাব্যঞ্জক। ওপেনিংয়ে বৈভব সূর্যবংশী ও অভিষেক শর্মা দ্রুত রান তুলে দলকে ভালো অবস্থানে নিয়ে যান। উদ্বোধনী জুটিতে দুজনের সংগ্রহ দাঁড়ায় ৮০ রান।
তবে এরপরই সাজঘরে ফেরেন বৈভব সূর্যবংশী। ২৬ বলের ইনিংসে চারটি চার ও তিনটি ছক্কায় ৪০ রান করেন তিনি।

























