ঢাকা ১১:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
শিরোনাম :
শ্রমিক অসন্তোষে গাজীপুরে কারখানায় ছুটি, অবরোধের চেষ্টা জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জিয়াউল আহসানের মামলায় আজ যুক্তি দেবেন অ্যাটর্নি জেনারেল পাকিস্তান মিলিটারি একাডেমিতে স্মৃতিচারণ করলেন স্পিকার আজ শুরু জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোবাইল ও ইন্টারনেট সেবার মান নিয়ে বিটিআরসির গণশুনানি ২৩ ডিসেম্বর তিন লাখ মেধাবী ছাত্রীকে বিনামূল্যে বাইসাইকেল দেবে সরকার প্রলোভন দেখিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ, চীনা নাগরিক গ্রেপ্তার আবারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীতশিল্পী ন্যান্সি জাবি শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

পাকিস্তান মিলিটারি একাডেমিতে স্মৃতিচারণ করলেন স্পিকার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৩২:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • / 22

ছবি: সংগৃহীত

পাকিস্তান সফরে গিয়ে দেশটির ঐতিহ্যবাহী সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান পাকিস্তান মিলিটারি একাডেমি (পিএমএ) পরিদর্শন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম। এ সময় পাকিস্তান সেনাবাহিনীতে নিজের সামরিক জীবনের স্মৃতিচারণ করেন তিনি। পাশাপাশি একাডেমিতে কাটানো সময়ের নানা স্মৃতি তুলে ধরেন।

বুধবার (২৫ নভেম্বর) সরকারি সফরের অংশ হিসেবে পাকিস্তানের কাকুলে অবস্থিত পিএমএ পরিদর্শন করেন স্পিকার। সেখানে তিনি একাডেমির প্রশিক্ষণ কার্যক্রম ও পরিবেশ ঘুরে দেখেন। এ সময় প্রশিক্ষণরত বাংলাদেশি ক্যাডেটদের সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি।

পরিদর্শনকালে পাকিস্তান সেনাবাহিনীতে নিজের কর্মজীবনের কথা স্মরণ করে হাফিজ উদ্দিন আহমদ বলেন, পিএমএতে কাটানো গঠনমূলক বছরগুলো তাঁর জীবনে গভীর প্রভাব ফেলেছে। ওই সময়ের স্মৃতিগুলো এখনো তিনি অত্যন্ত গুরুত্বের সঙ্গে লালন করেন।

আরও পড়ুন  কাশ্মীরে পাকিস্তানের গোলাবর্ষণে সরকারি জেলা কমিশনার নিহত: মুখ্যমন্ত্রীর শোক প্রকাশ

স্পিকারের এই স্মৃতিচারণ দুই দেশের সামরিক প্রতিষ্ঠানের অভিন্ন ঐতিহ্য এবং দীর্ঘদিনের পেশাগত ও ব্যক্তিগত সম্পর্কের প্রতিফলন হিসেবে উল্লেখ করা হয়।

এ সময় পিএমএর প্রশিক্ষণ পরিবেশ ঘুরে দেখার পাশাপাশি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার সুযোগ পান স্পিকার।

নিউজটি শেয়ার করুন

পাকিস্তান মিলিটারি একাডেমিতে স্মৃতিচারণ করলেন স্পিকার

আপডেট সময় ০৯:৩২:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

পাকিস্তান সফরে গিয়ে দেশটির ঐতিহ্যবাহী সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান পাকিস্তান মিলিটারি একাডেমি (পিএমএ) পরিদর্শন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম। এ সময় পাকিস্তান সেনাবাহিনীতে নিজের সামরিক জীবনের স্মৃতিচারণ করেন তিনি। পাশাপাশি একাডেমিতে কাটানো সময়ের নানা স্মৃতি তুলে ধরেন।

বুধবার (২৫ নভেম্বর) সরকারি সফরের অংশ হিসেবে পাকিস্তানের কাকুলে অবস্থিত পিএমএ পরিদর্শন করেন স্পিকার। সেখানে তিনি একাডেমির প্রশিক্ষণ কার্যক্রম ও পরিবেশ ঘুরে দেখেন। এ সময় প্রশিক্ষণরত বাংলাদেশি ক্যাডেটদের সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি।

পরিদর্শনকালে পাকিস্তান সেনাবাহিনীতে নিজের কর্মজীবনের কথা স্মরণ করে হাফিজ উদ্দিন আহমদ বলেন, পিএমএতে কাটানো গঠনমূলক বছরগুলো তাঁর জীবনে গভীর প্রভাব ফেলেছে। ওই সময়ের স্মৃতিগুলো এখনো তিনি অত্যন্ত গুরুত্বের সঙ্গে লালন করেন।

আরও পড়ুন  ইমরান খানের নিরাপত্তা নিয়ে শঙ্কায় পরিবার