ঢাকা ০৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
শিরোনাম :

স্পিকারের সম্মানে নৈশভোজ দিলেন শাহবাজ শরিফ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৩২:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • / 36

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও সফররত সংসদীয় প্রতিনিধিদলের সদস্যদের সম্মানে নৈশভোজের আয়োজন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফ। বুধবার (২৫ নভেম্বর) ইসলামাবাদে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন প্রাইম মিনিস্টারস হাউসে এ আয়োজন করা হয়।

নৈশভোজে স্পিকার ও তাঁর প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে শাহবাজ শরিফ বলেন, বাংলাদেশের সঙ্গে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে পাকিস্তান অত্যন্ত গুরুত্ব দেয়। দুই দেশের অভিন্ন ইতিহাস ও সাংস্কৃতিক বন্ধনের কথা উল্লেখ করে তিনি প্রাতিষ্ঠানিক সহযোগিতা বাড়ানো এবং জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ আরও জোরদারের ওপর গুরুত্ব দেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, দেশটিতে সফররত বাংলাদেশি সংসদীয় প্রতিনিধিদলের বিস্তৃত কর্মসূচি ও ব্যস্ততা দুই দেশের সংসদীয় পর্যায়ে সহযোগিতার বিপুল সম্ভাবনার ইঙ্গিত দেয়।

আরও পড়ুন  ট্রাম্পের আয়োজিত নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা

তিনি আরও বলেন, নিয়মিত সংসদীয় বিনিময় ও পারস্পরিক সফর দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও সুদৃঢ় করার ভিত্তি হিসেবে কাজ করবে।

উল্লেখ্য, বাংলাদেশের জাতীয় সংসদের কোনো স্পিকারের এটিই প্রথম আনুষ্ঠানিক পাকিস্তান সফর।

নিউজটি শেয়ার করুন

স্পিকারের সম্মানে নৈশভোজ দিলেন শাহবাজ শরিফ

আপডেট সময় ১১:৩২:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬