ঢাকা ০৪:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সৌদি-হুতি পাল্টাপাল্টি হামলায় যুদ্ধের বিস্তার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:০৯:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • / 19

ছবি সংগৃহীত

সৌদি আরবের যুদ্ধবিমান ইয়েমেনে বোমাবর্ষণ এবং হুতিদের সৌদি আরবের বিভিন্ন স্থানে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মধ্য দিয়ে পশ্চিম এশিয়ার চলমান সংঘাত আরও বিস্তৃত হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) হুতিরা সৌদি আরবের লোহিত সাগরীয় বন্দর ইয়ানবু ও দক্ষিণাঞ্চলীয় খামিস মুশায়িতের একটি বিমানঘাঁটিতে হামলার দাবি করেছে।

হুতিদের সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, ইয়ানবুতে নতুন করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। একই সঙ্গে খামিস মুশায়িতের বিমানঘাঁটিতেও হামলা চালানোর দাবি করেন তিনি। তবে এসব হামলা কখন পরিচালিত হয়েছে, তা জানাননি তিনি।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার রাতে হুতিরা ইয়েমেনে সৌদি-সমর্থিত জোট বাহিনীর কাছ থেকে সাঁজোয়া যান জব্দ করার একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে যুদ্ধবিমান উড়ে যেতে এবং মরুভূমির বালিয়াড়িতে বিস্ফোরণের পর ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা যায়।

আরও পড়ুন  ট্রাম্পের গাজা পরিকল্পনার বিপরীতে সৌদির নেতৃত্বে বিকল্প প্রস্তাব উত্থাপন করছে আরব দেশগুলো

ইয়েমেনে হুতিদের দ্রুত অগ্রগতির ফলে চলমান সংঘাতে ইরানের প্রভাব আরও বাড়ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে নতুন একটি রণক্ষেত্রে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কাও তৈরি হয়েছে।

এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র সৌদি আরবে ভ্রমণের বিষয়ে নিজস্ব কর্মকর্তাদের জন্য নতুন বিধিনিষেধ আরোপ করেছে। মার্কিন কর্মকর্তাদের ইয়েমেন সীমান্তের ২০ মাইলের মধ্যে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। নতুন করে সংঘাতের অবনতির আশঙ্কার মধ্যে এই সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

সৌদি-হুতি পাল্টাপাল্টি হামলায় যুদ্ধের বিস্তার

আপডেট সময় ০৪:০৯:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সৌদি আরবের যুদ্ধবিমান ইয়েমেনে বোমাবর্ষণ এবং হুতিদের সৌদি আরবের বিভিন্ন স্থানে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মধ্য দিয়ে পশ্চিম এশিয়ার চলমান সংঘাত আরও বিস্তৃত হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) হুতিরা সৌদি আরবের লোহিত সাগরীয় বন্দর ইয়ানবু ও দক্ষিণাঞ্চলীয় খামিস মুশায়িতের একটি বিমানঘাঁটিতে হামলার দাবি করেছে।

হুতিদের সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, ইয়ানবুতে নতুন করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। একই সঙ্গে খামিস মুশায়িতের বিমানঘাঁটিতেও হামলা চালানোর দাবি করেন তিনি। তবে এসব হামলা কখন পরিচালিত হয়েছে, তা জানাননি তিনি।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার রাতে হুতিরা ইয়েমেনে সৌদি-সমর্থিত জোট বাহিনীর কাছ থেকে সাঁজোয়া যান জব্দ করার একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে যুদ্ধবিমান উড়ে যেতে এবং মরুভূমির বালিয়াড়িতে বিস্ফোরণের পর ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা যায়।

আরও পড়ুন  মধ্যপ্রাচ্যে ২৭ মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা