ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:১৭:১৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
  • / 21

ছবি: সংগৃহীত

সৌদি আরবের মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় ব্যাখ্যা জানতে দেশটির রাষ্ট্রদূতকে তলব করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার (১৮ অক্টোবর) দুপুরে এ তথ্য জানা গেছে। এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছিলেন, এ ঘটনা সম্পর্কে বিস্তারিত জানতে সৌদি কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় শামা ওবায়েদ বলেন, সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড দেশের জন্য একটি বড় শিক্ষা। দেশটির বিচারব্যবস্থা দীর্ঘদিন ধরে একই কাঠামোয় পরিচালিত হয়ে আসছে। সেখানে বসবাস ও কাজ করতে যাওয়া বাংলাদেশিদের সৌদি আরবের আইনকানুন মেনে চলতে হবে।

আরও পড়ুন  সংখ্যালঘু-সংখ্যাগুরু নয়, সবার পরিচয় বাংলাদেশি: মাহদী আমিন

প্রতিমন্ত্রী বলেন, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের বিষয়ে তখনো বিস্তারিত জানতে পারেনি বাংলাদেশ সরকার। এ বিষয়ে তথ্য চেয়ে সৌদি কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। সৌদি আরবের নিজস্ব আইনি কাঠামো রয়েছে এবং সেই আইন অনুযায়ী অপরাধের দায়ে অভিযুক্ত ব্যক্তিদের সাজা দেওয়া হয়।

তিনি বলেন, প্রবাসীরা নিজেদের অর্থ ব্যয় করে বিদেশে কাজ করতে যান। তাই যে দেশে বসবাস করবেন, সেই দেশের আইনকানুন মেনে চলা তাদের জন্য জরুরি। আইন লঙ্ঘন করলে বাংলাদেশের নাগরিক হিসেবে সরকারের করণীয় সীমিত হয়ে পড়ে।

শামা ওবায়েদ আরও বলেন, বাংলাদেশেও বিদেশিরা অপরাধ করলে দেশের আইন অনুযায়ী কারাদণ্ডসহ বিভিন্ন শাস্তির মুখোমুখি হন। একইভাবে সৌদি আরবেও দেশটির আইন কার্যকর হবে। এ ঘটনাকে বাংলাদেশের নাগরিকদের জন্য শিক্ষা হিসেবে উল্লেখ করেন তিনি।

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের ঘটনাকে দুর্ভাগ্যজনক উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এ ধরনের খবর তারা আশা করেন না। সৌদি সরকারের কাছে চিঠি পাঠানো হয়েছে। জবাব পাওয়ার পর বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানানো সম্ভব হবে।

মৃত্যুদণ্ড কার্যকরের কারণ জানতে চাইলে তিনি বলেন, প্রয়োজনীয় তথ্য চেয়ে মন্ত্রণালয় সৌদি কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে। তাদের জবাব পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে। সৌদি সরকারের উত্তর পাওয়ার পর মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানান, সৌদি মিশনের শ্রম উইং থেকে পাওয়া বার্তায় বলা হয়েছে, ওই দুই বাংলাদেশি মক্কা নগরীর একটি মসজিদের ভেতরে ব্যভিচারে লিপ্ত ছিলেন, যা সৌদি আইনে গুরুতর অপরাধ হিসেবে গণ্য। ওই আইনের আওতায় আদালত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব

আপডেট সময় ০৬:১৭:১৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

সৌদি আরবের মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় ব্যাখ্যা জানতে দেশটির রাষ্ট্রদূতকে তলব করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার (১৮ অক্টোবর) দুপুরে এ তথ্য জানা গেছে। এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছিলেন, এ ঘটনা সম্পর্কে বিস্তারিত জানতে সৌদি কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় শামা ওবায়েদ বলেন, সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড দেশের জন্য একটি বড় শিক্ষা। দেশটির বিচারব্যবস্থা দীর্ঘদিন ধরে একই কাঠামোয় পরিচালিত হয়ে আসছে। সেখানে বসবাস ও কাজ করতে যাওয়া বাংলাদেশিদের সৌদি আরবের আইনকানুন মেনে চলতে হবে।

আরও পড়ুন  জমি নিয়ে বিরোধে ভাই–বোনকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড