ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
শিরোনাম :
জাতীয় প্রেস ক্লাবের সহযোগী সদস্য হলেন আফজাল হোসেন শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে অথবা কড়া নজরদারিতে আনা হবে: হুমায়ুন কবির ১ ডিসেম্বরে বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি তারেক রহমান শ্রমিকদের দাবি মেনে নিল মালিকপক্ষ, মজুরি বাড়ছে সাড়ে ৪ হাজার টাকা প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ না করার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশের দায়িত্ব ছাড়ার পাঁচ মাস পর পিএসএলে নতুন দায়িত্বে শন টেইট হামের উপসর্গে একদিনে ৮ শিশুর মৃত্যু জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর হবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী হত্যা মামলায় অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল গ্রেপ্তার হাসিনার বিমান, আ. লীগ নেতাদের সীমান্ত সফর নিয়ে তথ্যমন্ত্রী যা বললেন

জেন-জি নিয়ে সুর বদল কঙ্গনার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:০৬:২৯ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
  • / 91

ছবি: সংগৃহীত

‘জেন-জি’ বা নতুন প্রজন্ম নিয়ে বিতর্কিত মন্তব্যের পর এবার অবস্থান বদলেছেন ভারতীয় অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াত। আগে তরুণ প্রজন্মকে ‘নর্দমার প্রজন্ম’ বলে মন্তব্য করে সমালোচনার মুখে পড়লেও এবার জেন-জিকে ভারতের শক্তি ও দেশের বড় সম্পদ হিসেবে উল্লেখ করেছেন তিনি।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে কঙ্গনা বলেন, তরুণ প্রজন্মই ভারতের সবচেয়ে বড় শক্তি। জেন-জি দেশের শক্তি এবং জাতির জন্য বড় সম্পদ বলেও মন্তব্য করেন তিনি।

কঙ্গনা আরও বলেন, তরুণরা যেভাবে দেশের সংস্কৃতি ও পরিচয়ের দূত হিসেবে নিজেদের তুলে ধরছে, তাতে তারা অত্যন্ত আনন্দিত। তাঁর এই বক্তব্য আগের মন্তব্যের তুলনায় ভিন্ন অবস্থানের ইঙ্গিত দিচ্ছে।

আরও পড়ুন  জেন-জিদের পর এবার শিক্ষা সংস্কারের দাবিতে ভারতে জেন-আলফার বিক্ষোভ

এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ঘিরে একটি বিক্ষোভ কর্মসূচিতে তরুণদের একাংশের আপত্তিকর মন্তব্যের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছিলেন কঙ্গনা। ওই সময় তিনি জেন-জিকে ‘গাটার জেনারেশন’ বা ‘নর্দমার প্রজন্ম’ বলে কটাক্ষ করেন।

তরুণদের ওই সময়কার কিছু ভিডিওকে ‘বমি উদ্রেককারী’ বলেও মন্তব্য করেছিলেন এই অভিনেত্রী-রাজনীতিক। তাঁর এমন মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক বিতর্কের জন্ম দেয়।

নিউজটি শেয়ার করুন

জেন-জি নিয়ে সুর বদল কঙ্গনার

আপডেট সময় ০১:০৬:২৯ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬

‘জেন-জি’ বা নতুন প্রজন্ম নিয়ে বিতর্কিত মন্তব্যের পর এবার অবস্থান বদলেছেন ভারতীয় অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াত। আগে তরুণ প্রজন্মকে ‘নর্দমার প্রজন্ম’ বলে মন্তব্য করে সমালোচনার মুখে পড়লেও এবার জেন-জিকে ভারতের শক্তি ও দেশের বড় সম্পদ হিসেবে উল্লেখ করেছেন তিনি।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে কঙ্গনা বলেন, তরুণ প্রজন্মই ভারতের সবচেয়ে বড় শক্তি। জেন-জি দেশের শক্তি এবং জাতির জন্য বড় সম্পদ বলেও মন্তব্য করেন তিনি।

কঙ্গনা আরও বলেন, তরুণরা যেভাবে দেশের সংস্কৃতি ও পরিচয়ের দূত হিসেবে নিজেদের তুলে ধরছে, তাতে তারা অত্যন্ত আনন্দিত। তাঁর এই বক্তব্য আগের মন্তব্যের তুলনায় ভিন্ন অবস্থানের ইঙ্গিত দিচ্ছে।

আরও পড়ুন  নেপালে জেন-জি প্রজন্মের জোয়ার; নতুন রাজনৈতিক শক্তির উত্থানে রায় দিচ্ছে ভোটাররা