ঢাকা ০২:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম :

১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ নিয়ন্ত্রণের হুঁশিয়ারি পশ্চিমবঙ্গের মন্ত্রীর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৪৫:৪২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • / 16

ছবি সংগৃহীত

বাংলাদেশের নিয়ন্ত্রণ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের পরিবহন ও শ্রমমন্ত্রী অর্জুন সিং। আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ নিয়ন্ত্রণে নেওয়ার কথা জানিয়ে তিনি বলেছেন, বাংলাদেশে হিন্দুদের হত্যার প্রতিশোধ নেওয়া হবে। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে উত্তর ২৪ পরগনা জেলার কাঁকিনাড়ায় গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরার পরিকল্পনা নিয়ে আলোচনার মধ্যে পশ্চিমবঙ্গের এই মন্ত্রীর বক্তব্য সামনে এসেছে। তবে অর্জুন সিংয়ের মন্তব্যের সঙ্গে একমত নন রাজ্য সরকারের অন্য মন্ত্রী ও বিজেপি নেতারা। তারা বিষয়টিকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এবং ভারতের কেন্দ্রীয় সরকারের পররাষ্ট্রনীতির আওতাভুক্ত বলে উল্লেখ করেছেন।

আরও পড়ুন  সিলেট টেস্টের দ্বিতীয় দিনে ৪৬ রানের লিড পেল বাংলাদেশ

রয়টার্সের একটি প্রতিবেদনের প্রেক্ষাপটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্জুন সিং বলেন, ‘আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশের নিয়ন্ত্রণ নিয়ে নেব—অনেক হয়েছে, ওদের আর কোনো অজুহাত চলবে না। বাংলাদেশে যেভাবে হিন্দুদের হত্যা করা হয়েছে, আমরা নিশ্চিতভাবেই তার প্রতিশোধ নেব; এ নিয়ে কোনো সন্দেহ নেই।’

তবে পশ্চিমবঙ্গের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ এ বিষয়ে ভিন্ন অবস্থান তুলে ধরেছেন। তিনি বলেন, এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। তবে সেখানকার নেতাদের মধ্যে বিরোধে না জড়িয়ে দেশের মানুষের ভবিষ্যৎ নিয়ে ভাবা এবং নতুন বিনিয়োগের উদ্যোগ নেওয়া উচিত।

বাংলাদেশের পরিস্থিতির প্রভাব পশ্চিমবঙ্গেও পড়তে পারে বলে মন্তব্য করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, বাংলাদেশে উত্তেজনা ও সমস্যা বাড়লে তার প্রভাব পশ্চিমবঙ্গেও আসবে। প্রতিবেশী দেশের ঘটনাপ্রবাহে তারা ব্যথিত হন এবং এর প্রভাব রাজ্যের অর্থনীতিতেও পড়ে। বাংলাদেশে কবে শান্তি ফিরে আসবে, সেদিকে তারা তাকিয়ে রয়েছেন।

অন্যদিকে, পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বিষয়টিকে আন্তর্জাতিক ইস্যু হিসেবে উল্লেখ করে এ নিয়ে মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, বাংলাদেশ একটি পৃথক রাষ্ট্র। এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বক্তব্য দেবে। শেখ হাসিনা বা বাংলাদেশ নিয়ে তার আলাদা করে কিছু বলার নেই।

শেখ হাসিনার বাংলাদেশে ফেরার বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারের কোনো ভূমিকা নেই বলেও মন্তব্য করেন স্বপন দাশগুপ্ত। তার ভাষায়, বিষয়টি সম্পূর্ণভাবে আন্তর্জাতিক পর্যায়ের।

একই অবস্থান জানিয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি বলেন, এটি ভারতের পররাষ্ট্রনীতির বিষয়। এ নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও কেন্দ্রীয় নেতৃত্ব বক্তব্য দেবেন।

রয়টার্সের প্রতিবেদন প্রকাশের পর শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে আলোচনা চলার মধ্যে পশ্চিমবঙ্গের মন্ত্রী ও বিজেপি নেতাদের পরস্পরবিরোধী বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তবে অর্জুন সিংয়ের বক্তব্যের বিপরীতে রাজ্যের অন্য নেতারা বিষয়টিকে কেন্দ্রীয় সরকারের পররাষ্ট্রনীতির আওতাভুক্ত বলেই উল্লেখ করেছেন।

নিউজটি শেয়ার করুন

১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ নিয়ন্ত্রণের হুঁশিয়ারি পশ্চিমবঙ্গের মন্ত্রীর

আপডেট সময় ০২:৪৫:৪২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

বাংলাদেশের নিয়ন্ত্রণ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের পরিবহন ও শ্রমমন্ত্রী অর্জুন সিং। আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ নিয়ন্ত্রণে নেওয়ার কথা জানিয়ে তিনি বলেছেন, বাংলাদেশে হিন্দুদের হত্যার প্রতিশোধ নেওয়া হবে। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে উত্তর ২৪ পরগনা জেলার কাঁকিনাড়ায় গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরার পরিকল্পনা নিয়ে আলোচনার মধ্যে পশ্চিমবঙ্গের এই মন্ত্রীর বক্তব্য সামনে এসেছে। তবে অর্জুন সিংয়ের মন্তব্যের সঙ্গে একমত নন রাজ্য সরকারের অন্য মন্ত্রী ও বিজেপি নেতারা। তারা বিষয়টিকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এবং ভারতের কেন্দ্রীয় সরকারের পররাষ্ট্রনীতির আওতাভুক্ত বলে উল্লেখ করেছেন।

আরও পড়ুন  যুদ্ধবিরতিতে ভারত-পাকিস্তান, কিন্তু অনিশ্চিত সিন্ধু পানিচুক্তি