শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে অথবা কড়া নজরদারিতে আনা হবে: হুমায়ুন কবির
- আপডেট সময় ০৬:৫২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
- / 16
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে দেশে আসবেন না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘সে (শেখ হাসিনা) আসবে না ডিসেম্বরে। শেখ হাসিনা ডিসেম্বরে হয়ে যাবে “শেখ আসবে না”। প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে তাঁকে হাতকড়া পরিয়ে দেশে আনা হবে, না হয় কড়া নজরদারিতে।’
শেখ হাসিনাকে নিয়ে ভারত বিপদে রয়েছে বলে উল্লেখ করেন হুমায়ুন কবির। তিনি বলেন, হাসিনাকে নিয়ে কী করা, না করা, সেটি নিয়ে ভারতও সমস্যা বুঝতে পারছে। তাঁর ভাষ্য, ভারত এমন একজনকে নিয়ে সেখানে আছে, যাঁকে তিনি সন্ত্রাসী বলে অভিহিত করেন। এতে অপ্রয়োজনীয়ভাবে নানা বিরক্তি তৈরি হচ্ছে। তাই ভারতও এর চ্যালেঞ্জ ও অসুবিধা অনুভব করছে বলে মন্তব্য করেন তিনি।
পরিস্থিতি বোঝাতে গিয়ে প্রতিমন্ত্রী একটি উদাহরণ দেন। তিনি বলেন, কাউকে নিজের বাড়িতে আমন্ত্রণ জানানোর পর যদি দেখা যায়, তিনি সেখানে এমন আচরণ করছেন এবং উল্টাপাল্টা কথা বলছেন যে তাঁকে বের করাও যাচ্ছে না, আবার তাঁর আচরণ সহ্যও করতে হচ্ছে, তাহলে বিষয়টি বিরক্তিকর সমস্যায় পরিণত হয়।
প্রত্যর্পণের মাধ্যমে শেখ হাসিনাকে ফেরানো নিয়ে দুই দেশের আলোচনার প্রশ্নে হুমায়ুন কবির বলেন, বাংলাদেশ তাদের অনুরোধ জানিয়েছে।




















