ঢাকা ০৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
শিরোনাম :

হাসিনার বিমান, আ. লীগ নেতাদের সীমান্ত সফর নিয়ে তথ্যমন্ত্রী যা বললেন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৩৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • / 34

ছবি: সংগৃহীত

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে বিমান চাওয়া এবং সীমান্ত এলাকায় আওয়ামী লীগ নেতাদের অবস্থান নিয়ে কথা বলেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। তিনি বলেছেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করেনি, বরং সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে সচিবালয়ে উইমেন জার্নালিস্ট ফোরামের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।

আওয়ামী লীগের চার নেতার সীমান্ত এলাকায় গোপন বৈঠকের বিষয়ে আন্দালিভ রহমান পার্থ বলেন, এটি এক ধরনের ‘হালকা ব্লাফ পলিটিক্স’। ওই চার নেতার নিজ নিজ এলাকায় কোনো আন্দোলন দেখা যায়নি। দলের অভ্যন্তরীণ রাজনীতিতে নিজেদের প্রাসঙ্গিক রাখতেই তারা সীমান্ত এলাকায় ঘুরে এসেছেন।

আরও পড়ুন  ইরাকে মার্কিন সামরিক বিমান ভূপাতিত

শেখ হাসিনার দেশে ফেরা ও বিচার প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, তিনি দেশে ফিরলে প্রচলিত আইন অনুযায়ী তার বিচার হবে। কোনো অগ্রহণযোগ্য অনুরোধ সরকার বিবেচনা করবে—এমন চিন্তা হাস্যকর।

শেখ হাসিনা ভারতে কীভাবে অবস্থান করছেন, সে বিষয়ে বাংলাদেশ সরকার অবগত নয় জানিয়ে তিনি বলেন, তিনি সেখানে আশ্রয়, পর্যটন ভিসা নাকি অন্য কোনো ব্যবস্থায় রয়েছেন, তা সরকারের জানা নেই। তবে ভারতে অবস্থান করে বাংলাদেশে যেসব কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে, সেগুলো নিয়ে আলোচনার যথেষ্ট অবকাশ রয়েছে।

মন্ত্রী বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে মামলা রয়েছে এবং রায়ও হয়েছে। দুই দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাকে ফেরত পাঠানোর দাবি জানিয়েছে বাংলাদেশ সরকার।

তিনি আরও বলেন, আইনি প্রক্রিয়ার মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে চায় সরকার। তবে দেশে ফেরার বিষয়ে এখন পর্যন্ত তিনি কোনো কার্যকর পদক্ষেপ নেননি। এ নিয়ে যেসব কথা শোনা যাচ্ছে, সেগুলো মূলত মৌখিক বক্তব্যের মধ্যেই সীমাবদ্ধ।

আন্দালিভ রহমান পার্থ বলেন, একদিকে বিমান চাওয়ার কথা বলা হচ্ছে, অন্যদিকে দলের গুরুত্বপূর্ণ নেতারা সীমান্ত এলাকায় ঘুরে বেড়াচ্ছেন। আওয়ামী লীগের আগে নিজেদের মানসিকতা ঠিক করা উচিত।

বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর দেশে যে সম্প্রীতিপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে, তা আওয়ামী লীগের ভালো লাগছে না বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, দেশ সামনের দিকে এগিয়ে যাওয়া, গুম-খুন বন্ধ হওয়া এবং ইতিবাচক পরিবর্তনের বিষয় থেকে মানুষের মনোযোগ সরিয়ে ভীতি তৈরির চেষ্টা করছে দলটি।

বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির প্রসঙ্গে তিনি বলেন, এ দেশের হিন্দু-মুসলমান একই ছাদের নিচে শান্তিতে বসবাস করেন। ভারতের ক্ষমতাসীন বিজেপি নিজেদের অভ্যন্তরীণ রাজনৈতিক সুবিধার জন্য বাংলাদেশের হিন্দু-মুসলিম ইস্যু ব্যবহার করছে।

ভারতের পররাষ্ট্রনীতি নিয়ে তথ্যমন্ত্রী বলেন, শোচনীয় কূটনৈতিক নীতির কারণে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি হয়েছে। এর প্রভাব বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কেও পড়ছে।

তিনি আরও বলেন, ভারতের মাটিতে বসে বাংলাদেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা এবং দেশটির গণমাধ্যমের একাংশের তা সমর্থন করা ভারতের দুর্বল পররাষ্ট্রনীতির বহিঃপ্রকাশ।

নিউজটি শেয়ার করুন

হাসিনার বিমান, আ. লীগ নেতাদের সীমান্ত সফর নিয়ে তথ্যমন্ত্রী যা বললেন

আপডেট সময় ০২:৩৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে বিমান চাওয়া এবং সীমান্ত এলাকায় আওয়ামী লীগ নেতাদের অবস্থান নিয়ে কথা বলেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। তিনি বলেছেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করেনি, বরং সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে সচিবালয়ে উইমেন জার্নালিস্ট ফোরামের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।

আওয়ামী লীগের চার নেতার সীমান্ত এলাকায় গোপন বৈঠকের বিষয়ে আন্দালিভ রহমান পার্থ বলেন, এটি এক ধরনের ‘হালকা ব্লাফ পলিটিক্স’। ওই চার নেতার নিজ নিজ এলাকায় কোনো আন্দোলন দেখা যায়নি। দলের অভ্যন্তরীণ রাজনীতিতে নিজেদের প্রাসঙ্গিক রাখতেই তারা সীমান্ত এলাকায় ঘুরে এসেছেন।

আরও পড়ুন  বিমান চলাচল নিয়ে ইরানের হুঁশিয়ারি