জাতীয় প্রেস ক্লাবের সহযোগী সদস্য হলেন আফজাল হোসেন
- আপডেট সময় ০৭:১৯:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
- / 15
দৈনিক বাংলা কাগজের নির্বাহী সম্পাদক মো. আফজাল হোসেন জাতীয় প্রেস ক্লাবের সহযোগী সদস্য (অ্যাসোসিয়েট মেম্বার) হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। এর মধ্য দিয়ে দেশের সাংবাদিক সমাজের এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হলেন তিনি।
দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জাতীয় দৈনিকে সাংবাদিকতা ও সম্পাদনা-সংশ্লিষ্ট দায়িত্ব পালন করে আসছেন আফজাল হোসেন। সাংবাদিকতা অঙ্গনে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা, পেশাগত দক্ষতা ও গণমাধ্যমে অবদানের স্বীকৃতি হিসেবে এই সদস্যপদ পাওয়াকে তাঁর কর্মজীবনের উল্লেখযোগ্য অর্জন হিসেবে দেখা হচ্ছে।
আফজাল হোসেন বিজিএম থেকে সনদপ্রাপ্ত। পেশাগত জীবনে সাংবাদিকতার নীতি, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও দায়িত্বশীল গণমাধ্যম চর্চাকে গুরুত্ব দিয়ে কাজ করে আসছেন তিনি।
জাতীয় প্রেস ক্লাবের সহযোগী সদস্যপদ পাওয়ায় তাঁর সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সাংবাদিক মহলে আনন্দ ও সন্তোষ প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই অন্তর্ভুক্তি তাঁর দীর্ঘ সাংবাদিকতা জীবনের একটি স্বীকৃতি এবং ভবিষ্যতে পেশায় আরও দায়িত্বশীল ভূমিকা পালনে তাঁকে অনুপ্রাণিত করবে।




















