ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
শিরোনাম :
শ্রমিকদের দাবি মেনে নিল মালিকপক্ষ, মজুরি বাড়ছে সাড়ে ৪ হাজার টাকা প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ না করার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশের দায়িত্ব ছাড়ার পাঁচ মাস পর পিএসএলে নতুন দায়িত্বে শন টেইট হামের উপসর্গে একদিনে ৮ শিশুর মৃত্যু জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর হবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী হত্যা মামলায় অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল গ্রেপ্তার হাসিনার বিমান, আ. লীগ নেতাদের সীমান্ত সফর নিয়ে তথ্যমন্ত্রী যা বললেন ঢাকার আদালতে ফের ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ভারতের পণ্যে ২৫ শতাংশ শুল্কের প্রস্তাব, যা বলল নয়াদিল্লি পুষ্টিতে শক্তিশালী প্রজন্মের উদ্ভাবনী ক্ষমতাও বেশি: প্রধানমন্ত্রী

প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ না করার আহ্বান প্রধানমন্ত্রীর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৪৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • / 17

ছবি: সংগৃহীত

আশপাশে থাকা কোনো প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ না করা এবং তাদের কষ্ট না দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, কোনো প্রাণীর যত্ন নিতে না পারলেও অন্তত তাদের ক্ষতি করা বা কষ্ট দেওয়া থেকে সবাইকে বিরত থাকতে হবে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, প্রাণীদের প্রতি সহমর্মিতা ও দায়িত্ববোধের শিক্ষা পরিবারের শিশু-কিশোরদের মধ্যে ছড়িয়ে দিতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে এ ধরনের মানসিকতা গড়ে তুলতে পারলে মানুষ, জীবজন্তু ও প্রকৃতির সহাবস্থানে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

আরও পড়ুন  ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে মাল্টা, ঘোষণা প্রধানমন্ত্রীর

তিনি বলেন, অনেক সময় আশপাশে দেখা যায়, মানুষ অকারণে বিভিন্ন প্রাণীকে নির্যাতন করে এবং তাদের কষ্ট দেয়। এ ধরনের আচরণ কোনোভাবেই কাম্য নয়। আল্লাহ তায়ালা মানুষের কল্যাণ ও প্রয়োজনে এসব প্রাণী সৃষ্টি করেছেন। তাই প্রতিটি প্রাণীর প্রতি দায়িত্বশীল আচরণ করা উচিত।

কোনো প্রাণীকে কষ্ট না দেওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, কোনো প্রাণীর উপকার করতে না পারলেও অন্তত তাদের ক্ষতি করা বা কষ্ট দেওয়া থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি সম্ভব হলে আশপাশের জীবজন্তুর যত্ন নেওয়া এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসতে হবে।

শিশুদের মধ্যে প্রাণীদের প্রতি যত্ন ও মমত্ববোধ তৈরির ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, পরিবারের বিভিন্ন বয়সী শিশু-কিশোরদের ছোটবেলা থেকেই জীবজন্তুর প্রতি মমত্ববোধ ও সহানুভূতিশীল হওয়ার শিক্ষা দিতে হবে। তাদের বোঝাতে হবে, চারপাশের প্রতিটি প্রাণীর বেঁচে থাকার অধিকার রয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে প্রাণীর প্রতি ভালোবাসা ও সহমর্মিতার মানসিকতা গড়ে তোলা গেলে এমন একটি সুন্দর পরিবেশ ও বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব হবে, যেখানে শুধু মানুষ নয়, প্রতিটি জীব নিরাপদে বসবাস করতে পারবে এবং প্রকৃতির সঙ্গে সহাবস্থান নিশ্চিত হবে।

এর আগে প্রধানমন্ত্রী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ না করার আহ্বান প্রধানমন্ত্রীর

আপডেট সময় ০৫:৪৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

আশপাশে থাকা কোনো প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ না করা এবং তাদের কষ্ট না দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, কোনো প্রাণীর যত্ন নিতে না পারলেও অন্তত তাদের ক্ষতি করা বা কষ্ট দেওয়া থেকে সবাইকে বিরত থাকতে হবে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, প্রাণীদের প্রতি সহমর্মিতা ও দায়িত্ববোধের শিক্ষা পরিবারের শিশু-কিশোরদের মধ্যে ছড়িয়ে দিতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে এ ধরনের মানসিকতা গড়ে তুলতে পারলে মানুষ, জীবজন্তু ও প্রকৃতির সহাবস্থানে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

আরও পড়ুন  বাংলাদেশে সামাজিক ব্যবসায় বিনিয়োগে সুইডেনকে আহ্বান প্রধান উপদেষ্টার