ঢাকা ০৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
শিরোনাম :
শ্রমিকদের দাবি মেনে নিল মালিকপক্ষ, মজুরি বাড়ছে সাড়ে ৪ হাজার টাকা প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ না করার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশের দায়িত্ব ছাড়ার পাঁচ মাস পর পিএসএলে নতুন দায়িত্বে শন টেইট হামের উপসর্গে একদিনে ৮ শিশুর মৃত্যু জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর হবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী হত্যা মামলায় অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল গ্রেপ্তার হাসিনার বিমান, আ. লীগ নেতাদের সীমান্ত সফর নিয়ে তথ্যমন্ত্রী যা বললেন ঢাকার আদালতে ফের ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ভারতের পণ্যে ২৫ শতাংশ শুল্কের প্রস্তাব, যা বলল নয়াদিল্লি পুষ্টিতে শক্তিশালী প্রজন্মের উদ্ভাবনী ক্ষমতাও বেশি: প্রধানমন্ত্রী

শ্রমিকদের দাবি মেনে নিল মালিকপক্ষ, মজুরি বাড়ছে সাড়ে ৪ হাজার টাকা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৫৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • / 20

ছবি: সংগৃহীত

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের প্রস্তাবে একমত হয়েছে মালিকপক্ষ। শ্রমিক নেতাদের দাবির পরিপ্রেক্ষিতে মজুরি নির্ধারণের প্রক্রিয়ায় মালিক ও শ্রমিক প্রতিনিধিরা সহযোগিতা করছেন বলে জানিয়েছে মজুরি বোর্ড। দ্রুততম সময়ে মজুরি নির্ধারণের কার্যক্রম এগিয়ে নিতে উভয় পক্ষের ভূমিকারও প্রশংসা করেছে বোর্ড।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর শ্রম ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, মজুরি বোর্ড গঠনের আগে থেকেই শ্রমিক নেতা, শ্রমিক এবং মালিকপক্ষের প্রতিনিধিদের সঙ্গে বিভিন্ন সময়ে আলোচনা হয়েছে। পুরো প্রক্রিয়ায় সংশ্লিষ্ট সবার সহযোগিতা পাওয়া গেছে। দেশের অর্থনীতি সচল রাখা এবং শ্রমিকদের স্বার্থ বিবেচনায় নিয়ে সবাই দেশপ্রেম ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

আরও পড়ুন  শিল্প বাঁচলে মজুরি বাড়বে, অহেতুক প্ররোচনায় না পড়ে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান শ্রম মন্ত্রীর

বক্তারা জানান, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর মজুরি নির্ধারণের সময়সীমা পাঁচ বছর থেকে কমিয়ে তিন বছর করার প্রস্তাবে মালিকপক্ষ সম্মতি দিয়েছে। এ জন্য মালিকপক্ষকে ধন্যবাদ জানানো হয়। বোর্ড গঠনের পর চতুর্থ সভাতেই মালিকপক্ষ তাদের চূড়ান্ত সুপারিশ জমা দিয়েছে।

শ্রমিক নেতা বাবুল আক্তার বলেন, মালিকপক্ষ তাঁদের দাবি মেনে নিয়েছে। তবে এই সিদ্ধান্তের খবর এখনো অনেক শ্রমিকের কাছে পৌঁছায়নি।

এর আগে মঙ্গলবার (২৪ নভেম্বর) মজুরি বোর্ডের চতুর্থ সভায় তৈরি পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়। বর্তমানে এ খাতের শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ১২ হাজার ৫০০ টাকা। নতুন প্রস্তাব কার্যকর হলে সর্বনিম্ন মজুরি ৪ হাজার ৫০০ টাকা বাড়বে।

ওই সভায় বোর্ডের সদস্যদের সর্বসম্মতিক্রমে তিনটি গ্রেডের মজুরি নির্ধারণের সুপারিশ করা হয়। প্রস্তাব অনুযায়ী, গ্রেড-১-এর শ্রমিকদের নিম্নতম মজুরি ২১ হাজার ৫০০ টাকা, গ্রেড-২-এর ২০ হাজার টাকা এবং গ্রেড-৩-এর ১৯ হাজার ২০০ টাকা নির্ধারণের সুপারিশ করা হয়েছে।

গার্মেন্টসশিল্পে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি নির্ধারণের সুপারিশ প্রণয়নের লক্ষ্যে এই মজুরি বোর্ড গঠন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

শ্রমিকদের দাবি মেনে নিল মালিকপক্ষ, মজুরি বাড়ছে সাড়ে ৪ হাজার টাকা

আপডেট সময় ০৫:৫৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের প্রস্তাবে একমত হয়েছে মালিকপক্ষ। শ্রমিক নেতাদের দাবির পরিপ্রেক্ষিতে মজুরি নির্ধারণের প্রক্রিয়ায় মালিক ও শ্রমিক প্রতিনিধিরা সহযোগিতা করছেন বলে জানিয়েছে মজুরি বোর্ড। দ্রুততম সময়ে মজুরি নির্ধারণের কার্যক্রম এগিয়ে নিতে উভয় পক্ষের ভূমিকারও প্রশংসা করেছে বোর্ড।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর শ্রম ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, মজুরি বোর্ড গঠনের আগে থেকেই শ্রমিক নেতা, শ্রমিক এবং মালিকপক্ষের প্রতিনিধিদের সঙ্গে বিভিন্ন সময়ে আলোচনা হয়েছে। পুরো প্রক্রিয়ায় সংশ্লিষ্ট সবার সহযোগিতা পাওয়া গেছে। দেশের অর্থনীতি সচল রাখা এবং শ্রমিকদের স্বার্থ বিবেচনায় নিয়ে সবাই দেশপ্রেম ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

আরও পড়ুন  শ্রমিকদের মজুরি বোর্ড গঠনে কার্যক্রম শুরু রোববার